শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › খেলা › টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন, আফগানিস্তানের অধিনায়ক হলেন ইব্রাহিম জাদরান

টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন, আফগানিস্তানের অধিনায়ক হলেন ইব্রাহিম জাদরান

icon
দর্পণ টিভি লন্ডন
টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন, আফগানিস্তানের অধিনায়ক হলেন ইব্রাহিম জাদরান

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত ফল না পাওয়ার পর আফগানিস্তান ক্রিকেট দলে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে ওপেনার ইব্রাহিম জাদরানকে। এর ফলে এতদিন দায়িত্বে থাকা রশিদ খান অধিনায়কত্ব হারালেন।

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরই নেতৃত্বে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার সেই আলোচনারই আনুষ্ঠানিক রূপ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার ঘোষিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিন টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেওয়া রশিদ খানের জায়গায় পূর্ণ অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন ইব্রাহিম জাদরান। এতদিন তিনি দলের সহ অধিনায়ক ছিলেন।

নতুন অধিনায়ক জাদরানের নেতৃত্বে আগামী ১৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজকে সামনে রেখে দলেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।

বিশ্বকাপে খেলা কয়েকজন ক্রিকেটারকে এবারের স্কোয়াডে রাখা হয়নি। দল থেকে বাদ পড়েছেন পেসার ফজল হক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ ইসহাক।

অন্যদিকে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নূর রহমান। তার সঙ্গে দলে অন্তর্ভুক্ত হয়েছেন স্পিন অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ এবং বাঁহাতি পেসার ফরিদ আহমাদ মালিক।

টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তান ও শ্রীলঙ্কা দুবাইতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজের জন্যও দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার জিয়াউর রহমান শরিফ। পাশাপাশি নিজের সর্বশেষ ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া পেসার বিলাল সামি দলে জায়গা ধরে রেখেছেন। তাকে টি-টোয়েন্টি দলের রিজার্ভ তালিকাতেও রাখা হয়েছে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, নেতৃত্বে এই পরিবর্তন আফগানিস্তান দলের জন্য নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তরুণ অধিনায়ক ইব্রাহিম জাদরানের নেতৃত্বে দলটি নতুন উদ্যমে মাঠে নামবে বলেই আশা করছেন সমর্থকরা।