শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › খেলা › সাকিবকে দেশে ফেরাতে সরকারের কাছে আইনি নথি জমা দিল বিসিবি

সাকিবকে দেশে ফেরাতে সরকারের কাছে আইনি নথি জমা দিল বিসিবি

icon
দর্পণ টিভি লন্ডন
সাকিবকে দেশে ফেরাতে সরকারের কাছে আইনি নথি জমা দিল বিসিবি

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র সরকারের কাছে জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এতে তার দেশে ফেরার পথ কিছুটা সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি সাকিব। সাবেক সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েন। গত অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় দলে ছিলেন না তিনি। সর্বশেষ ২০২৪ সালের শেষ দিকে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিব ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার বিরুদ্ধে থাকা মামলাগুলো রাষ্ট্রীয়ভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা আবার ক্রিকেটে ফিরতে পারেন। এরপর সাকিবের আইনজীবী দল প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে, যা বিসিবির মাধ্যমে সরকারের কাছে পাঠানো হয়েছে। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাকিবকে দলে পেতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সাকিবের সঙ্গে আবার খেলতে পারলে তিনি আনন্দিত হবেন, কারণ দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের।

টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন, ফিট থাকলে সাকিব ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেন। পরিসংখ্যানও তার গুরুত্ব তুলে ধরছে। তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশ ২৫টি ওয়ানডে খেলেছে, জিতেছে মাত্র ৭টি, হেরেছে ১৭টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে ফেরাতে আগ্রহী বিসিবি।