বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › ধর্ম › সপ্তম তারাবি: হিজরত, নুসরত ও জিহাদের আলোচনা

সপ্তম তারাবি: হিজরত, নুসরত ও জিহাদের আলোচনা

icon
দর্পণ টিভি লন্ডন
সপ্তম তারাবি: হিজরত, নুসরত ও জিহাদের আলোচনা

পবিত্র রমজানের সপ্তম তারাবিতে সূরা আনফালের ৪১ থেকে ৭৫ নম্বর আয়াত এবং সূরা তাওবার ১ থেকে ৯৩ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হবে। পারা হিসেবে আজ পড়া হবে দশম পারা। এ অংশে হিজরত, নুসরত ও জিহাদসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে।

সূরা আনফাল ৪১ থেকে ৭৫

দশম পারার শুরুতে গনিমতের সম্পদ বণ্টননীতি তুলে ধরা হয়েছে। এরপর বদর যুদ্ধের ঘটনাপ্রবাহ বিশদভাবে বর্ণনা করা হয়। বদর যুদ্ধে শয়তানের ভূমিকা এবং কাফেরদের বিরুদ্ধে ফেরেশতাদের সাহায্যের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

জিহাদের জন্য আত্মিক শক্তি অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহর সাহায্য লাভের জন্য যুদ্ধক্ষেত্রে অটল থাকা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা, আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করা, মতভেদ ও অহংকার পরিহার করা এবং ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ অংশে জাতীয় জীবনে উত্থান ও পতনের নীতিমালাও তুলে ধরা হয়েছে। বদর যুদ্ধের বন্দিদের বিষয়ে করণীয় এবং তার সমাধান নিয়েও আলোচনা করা হয়েছে। সূরার শেষাংশে আনসার, মুহাজির ও মুজাহিদদের মর্যাদা ও পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। সূরার শুরু ও শেষ উভয় অংশেই জিহাদ ও সহযোগিতার বিষয়টি প্রধানভাবে আলোচিত হয়েছে।

সূরা তাওবা ১ থেকে ৯৩

সূরা তাওবা মদিনায় অবতীর্ণ। এর শুরুতেই অমুসলিমদের সঙ্গে সম্পর্ক ও চুক্তি বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নবম হিজরিতে গাজওয়া তাবুকের প্রেক্ষাপটে এ সূরা অবতীর্ণ হয়। এতে দুটি বিষয় প্রধানভাবে আলোচিত হয়েছে। প্রথমত মুশরিক ও আহলে কিতাবদের বিরুদ্ধে জিহাদের বিধান। দ্বিতীয়ত গাজওয়া তাবুকের সময় মোনাফেকদের মুখোশ উন্মোচন।

মুশরিকদের সঙ্গে চুক্তি বাতিল এবং কাবা শরিফকে কেন্দ্র করে তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ, তাঁর রাসুল এবং জিহাদের চেয়ে কোনো কিছু যেন মুসলমানদের কাছে বেশি প্রিয় না হয়, সে বিষয়ে কঠোর তাগিদ দেওয়া হয়েছে।

আহলে কিতাবদের ষড়যন্ত্র, প্রতিশ্রুতি ভঙ্গ এবং কপটতার ব্যাপারে মুসলমানদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ সংক্রান্ত নির্দেশনাও প্রদান করা হয়েছে।

সূরা তাওবার একটি গুরুত্বপূর্ণ দিক হলো মোনাফেকদের চরিত্র উন্মোচন। এ কারণে সূরাটিকে সূরাতুল ফাজিহাহও বলা হয়। গাজওয়া তাবুকের সময় মোনাফেকদের আচরণ স্পষ্ট হয়ে ওঠে। তাদের মিথ্যা অজুহাত দেওয়া, জিহাদে অংশ না নেওয়ার নানা কৌশল, মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি, মিথ্যা শপথ, কৃপণতা ও বিদ্বেষপূর্ণ মনোভাবের কথা তুলে ধরা হয়েছে।

দশম পারার শেষাংশে বলা হয়েছে, মোনাফেকদের জন্য বারবার ইস্তেগফার করলেও তারা ক্ষমা পাবে না। তাদের জানাজা না পড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

একই সঙ্গে সেসব একনিষ্ঠ মুসলমানদের কথাও উল্লেখ করা হয়েছে, যারা অসুস্থতা, বার্ধক্য বা উপকরণের অভাবে যুদ্ধে অংশ নিতে পারেননি। তারা জিহাদে অংশ নিতে না পারার দুঃখে অশ্রুপাত করেছিলেন। তাদের জন্য কোনো গোনাহ নেই বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আজকের তারাবির অংশে আল্লাহর পথে সংগ্রাম, সত্যনিষ্ঠা, আত্মশুদ্ধি এবং মোনাফেকি থেকে দূরে থাকার শিক্ষা বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।