শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের শেষ চালানের ইউরেনিয়াম ★ টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★
হোম › ধর্ম › জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি, সোমবার থেকে শুরু হবে নতুন মাস

জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি, সোমবার থেকে শুরু হবে নতুন মাস

icon
দর্পণ টিভি লন্ডন
জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি, সোমবার থেকে শুরু হবে নতুন মাস

দেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা না যাওয়ায় হিজরি মাস গণনা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত বৈঠকের আলোচনার ভিত্তিতে জানানো হয়, দেশের কোথাও জিলকদ মাসের চাঁদের দেখা মেলেনি।

এই পরিস্থিতিতে রোববার শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার থেকে নতুন হিজরি মাস জিলকদের গণনা শুরু হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ না দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ ছালাম খান, জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. শাহীন হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় বিধান অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষেই হিজরি মাস নির্ধারণ করা হয় এবং সে অনুযায়ী দেশজুড়ে ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।