বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › ধর্ম › ইফতারের পর ক্লান্তি এড়াতে কার্যকর কিছু উপায়

ইফতারের পর ক্লান্তি এড়াতে কার্যকর কিছু উপায়

icon
দর্পণ টিভি লন্ডন
ইফতারের পর ক্লান্তি এড়াতে কার্যকর কিছু উপায়

দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারে খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে অনেকের শরীরে ভর করে অস্বস্তি ও ক্লান্তি। সারাদিন না খেয়ে থাকার পর হঠাৎ অতিরিক্ত খাবার গ্রহণ করলে শক্তি ফিরে আসার বদলে বরং অবসাদ অনুভূত হয়।

রোববার ২২ ফেব্রুয়ারি স্বাস্থ্যসচেতনতা বিষয়ক আলোচনায় বিশেষজ্ঞরা জানান, ইফতারের ধরন ও খাবারের পর আচরণে কিছু পরিবর্তন আনলেই এই ক্লান্তি অনেকাংশে এড়ানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, সারাদিন পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরে স্বাভাবিকভাবেই পানিশূন্যতা তৈরি হয়। ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া ও মসলাদার খাবার খেলে সেই ঘাটতি পূরণ হয় না। তাই ইফতারের পর পর্যাপ্ত পানি পান, তাজা ফল, ফলের রস, শরবত কিংবা ডাবের পানি গ্রহণ করলে শরীর দ্রুত চাঙ্গা হতে পারে।

একসঙ্গে অতিরিক্ত খাবার খাওয়াও ক্লান্তির বড় কারণ। দীর্ঘ সময় উপবাসের পর হঠাৎ অনেক খাবার গ্রহণ করলে পরিপাকতন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে। ফলে শরীর ভারী ও অবসন্ন লাগে। পুষ্টিবিদরা পরামর্শ দেন, অল্প অল্প করে বিরতি দিয়ে খাবার গ্রহণ করলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং ক্লান্তি কমে।

অনেকে ইফতারের শুরুতে খেজুর ও পানি দিয়ে রোজা ভেঙে মাগরিবের নামাজ আদায় করেন। এতে শরীর ধীরে ধীরে খাবার গ্রহণের জন্য প্রস্তুত হয় এবং পরবর্তী খাবার হজমে সুবিধা হয়। নিয়ম মেনে এভাবে ইফতার করলে তুলনামূলক কম অবসাদ অনুভূত হয় বলে জানা যায়।

ইফতারের পর হালকা চা বা কফি পানও কিছু ক্ষেত্রে সতেজতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। ক্যাফেইন শরীরকে সাময়িকভাবে সজীব রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত কড়া বা বেশি পরিমাণে পান না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এছাড়া ইফতারের পরপরই শুয়ে বা স্থির হয়ে না থেকে অল্প সময় হাঁটাহাঁটি করলে হজম প্রক্রিয়া ভালো হয় এবং শরীরের জড়তা কাটে। মানসিকভাবে নিজেকে চাঙা রাখাও গুরুত্বপূর্ণ, কারণ শারীরিক অবস্থা অনেকাংশে মানসিক প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত।

স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্যাভ্যাসই রমজানের মূল চর্চাকে অর্থবহ করে তোলে। সচেতন ইফতার শুধু ক্লান্তি দূর করে না, বরং শরীর ও মনকে রাখে সুস্থ ও প্রশান্ত। সংযমের এই মাসে পরিমিতি ও সচেতনতাই হতে পারে সুস্থতার সবচেয়ে বড় চাবিকাঠি।