শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › মানবিক › মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে ৫০টি সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন

মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে ৫০টি সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন

icon
দর্পণ টিভি লন্ডন
মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে ৫০টি সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন
সিলেট বিভাগের চার জেলার সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ৭ লাখ টাকা ব্যয়ে ৫০টি সেলাই মেশিন বিতরণ কর্মসূচি শুরু করেছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। এ কর্মসূচির প্রথম পর্বের উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় মৌলভীবাজারের ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গ্রেটার সিলেট কমিউনিটির উপদেষ্টা আলহাজ্ব আনসার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর আসরাফ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইস্ট আসনের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ব্যারিস্টার ইমরান হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং ব্র্যাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর হাসানুজ্জামান খান।
অনুষ্ঠানের শুরুতে কর্মসূচি বাস্তবায়নে অনুদান প্রদানকারীদের নাম পড়ে শোনান এম মুহিবুর রহমান মুহিব। এ সময় ইউসুফ আলী, খালেদ চৌধুরী, সৈয়দ মমশাদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইব্রাহিম আহমেদ।
যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর। তিনি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা ও অনুদান প্রদানকারী এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোহাম্মদ মকিস মনসুর বলেন, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। মৌলভীবাজারের পাশাপাশি পর্যায়ক্রমে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় সেলাই মেশিন বিতরণ করা হবে। চার জেলায় মোট ৫০টি সেলাই মেশিন বিতরণের মাধ্যমে ৭ লাখ টাকার প্রকল্পটি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমেও সবার সহযোগিতা কামনা করেন।
কর্মসূচিতে অনুদান প্রদানকারীদের মধ্যে রয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কালচারাল সেক্রেটারি মিসেস শাহিদা এইচ. হোসাইন, সিনিয়র উপদেষ্টা ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সংগঠনের প্রেসিডেন্ট ও মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফ মিয়া এবং ট্রেজারার হেলেন ইসলাম।
এ ছাড়া অনুদানদাতাদের তালিকায় রয়েছেন সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ, ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুন নূর মোহন, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর হাবিবুর রহমান রানা, সাউথ ইস্ট রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব, নর্থ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট শাহজানুর রাজা, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট আশিক মিয়া, কেন্ট রিজিওনাল কালচারাল সেক্রেটারি নূরজাহান রহমান, সাউথ ওয়েলস রিজিওনাল জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ. বি. রুনেল, নর্থ ওয়েলস রিজিওনাল ফাইন্যান্স সেক্রেটারি হারুন আলম, নর্থ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনোহর আলী (রুকনুজ্জামান), নর্থ রিজিওনাল সিনিয়র সদস্য মো. আব্দুল খালেক, নিউপোর্ট শাখার প্রেসিডেন্ট ফয়সল রহমান, নর্থ ওয়েলস রিজিওনাল সিনিয়র সদস্য শাহ নেওয়াজ শাহান এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুল মুকিতসহ অন্যান্য দানশীল ব্যক্তি।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রতিষ্ঠার পর থেকে প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন, কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় কাজ করে আসছে।
আরও খবর
নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার
সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার
মানবিকতায় অনন্য দৃষ্টান্ত, গোয়াইনঘাটে এডভোকেট  সাহেদ আহমদের ঈদ উপহার বিতরণ
মানবিকতায় অনন্য দৃষ্টান্ত, গোয়াইনঘাটে এডভোকেট সাহেদ আহমদের ঈদ উপহার বিতরণ
গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  এডভোকেট সাহেদ আহমদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।
গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সাহেদ আহমদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।
ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান:মোহাম্মদ রহমত আলী
ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান:মোহাম্মদ রহমত আলী
জৈন্তাপুরে রাসেল উল আলম ফাউন্ডেশনের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জৈন্তাপুরে রাসেল উল আলম ফাউন্ডেশনের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি
সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি
সিলেটে শ্রমজীবী শিশুদের মাঝে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
সিলেটে শ্রমজীবী শিশুদের মাঝে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ