শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › মানবিক › গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সাহেদ আহমদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সাহেদ আহমদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

icon
দর্পণ টিভি লন্ডন
গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  এডভোকেট সাহেদ আহমদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সুয়েব রানা: সিলেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ও তরুণ আইনজীবী এডভোকেট সাহেদ আহমদের উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সোমবার ১৬ মার্চ ৬ নং ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ হেলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ও তরুণ আইনজীবী এডভোকেট সাহেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী এডভোকেট মুমিনুল ইসলাম স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আব্দুল আলীম, ছাত্রদল নেতা ইব্রাহীম, যুবদল নেতা শাহ আলম ও রুমেল আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাহেদ আহমদ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের পাশে থাকা এবং সমাজের অসহায়দের সহায়তা করা আমাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলেন, এডভোকেট সাহেদ আহমদ দীর্ঘদিন ধরে গোয়াইনঘাটে সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তাঁর এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরও খবর
মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে ৫০টি সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন
মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে ৫০টি সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন
নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার
সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার
মানবিকতায় অনন্য দৃষ্টান্ত, গোয়াইনঘাটে এডভোকেট  সাহেদ আহমদের ঈদ উপহার বিতরণ
মানবিকতায় অনন্য দৃষ্টান্ত, গোয়াইনঘাটে এডভোকেট সাহেদ আহমদের ঈদ উপহার বিতরণ
ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান:মোহাম্মদ রহমত আলী
ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান:মোহাম্মদ রহমত আলী
জৈন্তাপুরে রাসেল উল আলম ফাউন্ডেশনের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জৈন্তাপুরে রাসেল উল আলম ফাউন্ডেশনের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি
সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি
সিলেটে শ্রমজীবী শিশুদের মাঝে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
সিলেটে শ্রমজীবী শিশুদের মাঝে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ