বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★ ভিনিসিয়ুসের জোড়া গোলেও জয় পেল না ব্রাজিল, শেষ মুহূর্তে জাপানের নাটকীয় জয় ★ লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি ★
হোম › রাজনীতি › জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম

জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম

icon
দর্পণ টিভি লন্ডন
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম

সিলেট ৪ আসনের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জজুড়ে আয়োজিত জুলাই পদযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী রাশেল উল আলম। কর্মসূচি সফল করতে সহযোগিতা করা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে ছিলেন, তাঁদের সম্মিলিত সহযোগিতাই এই পদযাত্রাকে সফল করেছে। রাজনৈতিক সহযাত্রীদের পাশাপাশি ভিন্ন রাজনৈতিক মতের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃত্ব, আলেম সমাজ এবং স্থানীয় মুরব্বিদের সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ মনোভাবকে তিনি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান, সহাবস্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাওয়ার ঐতিহ্য সিলেট ৪ এলাকার অন্যতম শক্তি। এই চর্চা ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে এনসিপির সিলেট জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করা হয়। একই সঙ্গে ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি, ন্যাশনাল উলামা উইংস এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবদানের কথাও উল্লেখ করা হয়।

প্রকৌশলী রাশেল উল আলম বলেন, এই কর্মসূচির সাফল্য কোনো ব্যক্তি বা একক সংগঠনের অর্জন নয়। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, সহযোগিতা এবং আন্তরিক সমর্থনের সমন্বয়েই এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, আলেম সমাজ ও প্রবীণদের কাছ থেকে শান্তি, সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং মানুষের কল্যাণে কাজ করার যে শিক্ষা পাওয়া যায়, সেই মূল্যবোধ ধারণ করেই আগামীতেও জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

আরও খবর
এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে আপত্তি নেই, প্রকাশ্যে অস্ত্র বহনই প্রশ্নবিদ্ধ: জামায়াত আমির
ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে আপত্তি নেই, প্রকাশ্যে অস্ত্র বহনই প্রশ্নবিদ্ধ: জামায়াত আমির
আওয়ামী লীগ ভোট চুরি করেছে, বিএনপি নির্বাচনের ফল আত্মসাৎ করেছে, অভিযোগ হাসনাত আবদুল্লাহর
আওয়ামী লীগ ভোট চুরি করেছে, বিএনপি নির্বাচনের ফল আত্মসাৎ করেছে, অভিযোগ হাসনাত আবদুল্লাহর
সংসদের সংরক্ষিত শূন্য নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির প্রথম প্রহরেই ব্যাপক সাড়া
সংসদের সংরক্ষিত শূন্য নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির প্রথম প্রহরেই ব্যাপক সাড়া
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান