বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★ ভিনিসিয়ুসের জোড়া গোলেও জয় পেল না ব্রাজিল, শেষ মুহূর্তে জাপানের নাটকীয় জয় ★ লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি ★
হোম › সাহিত্য › বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত

বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত

বাংলা নববর্ষের আবহে সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। শনিবার ১৮ এপ্রিল বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্ণারে বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগরের আয়োজনে অনুষ্ঠিত হয় বৈশাখী কবিতা উৎসব, যেখানে কবি সাহিত্যিকদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরের সভাপতি কবি ফারুক প্রধান এবং সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশের সভাপতি সাংবাদিক এটিএম মমতাজুল করিম। উদ্বোধন করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। কবিতা পাঠ পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কো চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ আনসারী।

অনুষ্ঠানের অংশ হিসেবে সাবেক মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকারকে স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর জমির হোসেন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ক্লাবের মহাপরিচালক কবি ডক্টর সাহেদ মন্তাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আবদুল আজিজ, সঙ্গীত গুরু জাকির হোসেন আখের, গীতিকবি ঢালী মোহাম্মদ দেলোয়ার, কবি অধ্যক্ষ মুহাম্মদ আলী খান চৌধুরী মানিক, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, অধ্যাপক খোরশেদ আলম, কলকাতার কবি আব্দুল কাইয়ূম, ময়মনসিংহের কবি জালাল উদ্দিন আহম্মেদ এবং ত্রিশালের কবি রুহুল আমিন বাদল।

অনুষ্ঠানে কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর রচিত কাব্যনাট্য আকবরী রাজ মাস বৈশাখ সমবেত আবৃত্তি ও সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থাপন করেন সংগঠনের শিল্পীরা। বৈশাখ উপলক্ষে বিশেষ আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শাহীনা আফরোজ।

কবিতা পাঠ পর্বে অংশ নেন সংগঠনের সহ সভাপতি কবি মুজিবুর রহমান বকুল, কবি দেবদাস হালদার, কবি মিয়া আসলাম প্রধান, কবি আমিনুর রহমানসহ সংগঠনের অন্যান্য কবিরা। এছাড়া বিভিন্ন পর্যায়ের কবি সাহিত্যিকরাও অংশ নেন এ আয়োজনে।

অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন কবি জান্নাতুল ফেরদৌসী কৃষ্ণ কলি, কবি জান্নাতুন নাঈম এবং কবি শাহিদা সুলতানা।

বৈশাখ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এক অনন্য সৃজনশীল পরিবেশ সৃষ্টি করে এবং বাংলা সাহিত্যচর্চার ধারাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় তুলে ধরে।

আরও খবর
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন
বৃষ্টি বরণ বইমেলার স্মরণীয় মুহূর্তের কিছু কথা   মোস্তাফিজুর রহমান চৌধুরী
বৃষ্টি বরণ বইমেলার স্মরণীয় মুহূর্তের কিছু কথা মোস্তাফিজুর রহমান চৌধুরী