বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★ ভিনিসিয়ুসের জোড়া গোলেও জয় পেল না ব্রাজিল, শেষ মুহূর্তে জাপানের নাটকীয় জয় ★ লন্ডনে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ, ঘোষণা ১১ দফা দাবি ★
হোম › বিনোদন › ২৭ বছরের দাম্পত্যে ভাঙন, স্ত্রীকে ২৫০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব থালাপতি বিজয়ের

২৭ বছরের দাম্পত্যে ভাঙন, স্ত্রীকে ২৫০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব থালাপতি বিজয়ের

icon
দর্পণ টিভি লন্ডন
২৭ বছরের দাম্পত্যে ভাঙন, স্ত্রীকে ২৫০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব থালাপতি বিজয়ের

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের গুঞ্জন ঘিরে আলোচনায় নেটদুনিয়া ও ভক্তমহল।

সম্প্রতি সঙ্গীতা সোর্নালিঙ্গম বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিটিশনে স্বামীর বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিজয় এক পরিচিত অভিনেত্রীর সঙ্গে বিদেশে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং তাদের কিছু ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে পরিবারের সম্মান ও সন্তানদের মানসিক অবস্থার ওপর প্রভাব পড়েছে বলে দাবি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট অভিনেত্রীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে বিষয়টি আদালতের বাইরে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে। পরিবার ও সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় আইনি জটিলতা এড়াতে বিজয় তার স্ত্রী সঙ্গীতা এবং তাদের দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা সাশার জন্য প্রায় ২৫০ কোটি টাকা খোরপোশ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উভয় পক্ষ সমঝোতায় পৌঁছালে ডিভোর্স পিটিশন প্রত্যাহারের সম্ভাবনাও রয়েছে।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। নরওয়েতে একসঙ্গে সময় কাটানো এবং বিমানবন্দরে তাদের দেখা যাওয়ার কিছু ছবি নিয়ে আলোচনার সূত্রপাত হয়। তবে এই বিষয়ে বিজয় কিংবা তৃষা কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

১৯৯৯ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘদিন ধরে তারা ব্যক্তিগত জীবনকে গণমাধ্যমের আলোচনার বাইরে রেখেছিলেন। তবে সাম্প্রতিক এই পরিস্থিতি তাদের সম্পর্ককে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ ভারতের জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে রাজনীতিতেও সক্রিয় হওয়ায় ব্যক্তিগত জীবনের এমন ঘটনা তার জনসম্মুখের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে। তবুও ভক্তদের অনেকেই আশা করছেন, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে।