শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › জাতীয় › গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, রাষ্ট্র সংস্কারের পথে নতুন অধ্যায়

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, রাষ্ট্র সংস্কারের পথে নতুন অধ্যায়

icon
দর্পণ টিভি লন্ডন
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, রাষ্ট্র সংস্কারের পথে নতুন অধ্যায়

১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। মোট ভোটারের মধ্যে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়ে। এর মধ্যে ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭।

গণভোটের এই ফলাফলের মাধ্যমে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হলো। প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতায় আংশিক সীমাবদ্ধতা আনা হবে এবং কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাষ্ট্রীয় পদে নিয়োগের ক্ষেত্রে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।

সংসদ সদস্যদের স্বাধীন মতপ্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রও সম্প্রসারিত করার প্রস্তাব রয়েছে, যাতে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা যায়।

সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। উচ্চকক্ষ গঠনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুসরণ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে সংবিধান সংশোধনের পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে, যাতে কোনো একটি রাজনৈতিক দলের একক সিদ্ধান্তে সহজে সংবিধান পরিবর্তন করা না যায়।

প্রস্তাবিত সংস্কার অনুযায়ী, একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এবং একই সঙ্গে দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না। রাষ্ট্রপতিকে কিছু গুরুত্বপূর্ণ কমিশনে নিজ এখতিয়ারে নিয়োগের ক্ষমতা দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার করে। এ লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়, যাদের সুপারিশের মধ্যে ৪৮টি সংবিধানসংক্রান্ত প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

সংবিধান সংস্কারের প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। প্রথম ধাপে আইনগত ভিত্তি তৈরি করা হয়েছে, দ্বিতীয় ধাপে গণভোট সম্পন্ন হয়েছে এবং তৃতীয় ধাপে আগামী সংসদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। ওই পরিষদ ১৮০ কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফলের আলোকে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেবে।

গণভোটের ফল দেশের রাজনৈতিক কাঠামোয় একটি নতুন দিক নির্দেশনা দিলেও, বাস্তবায়ন প্রক্রিয়ার ওপরই নির্ভর করবে এই সংস্কার কতটা কার্যকর ও টেকসই হয়।

আরও খবর
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ