নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে এই সেলের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেলের জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর নির্ধারণ করা হয়েছে ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ এবং ০২-৪৭১১৮৭০৩।
এছাড়া মোবাইল নম্বর হিসেবে ০১৫৫০-০৬৪২২৬ এবং হোয়াটঅ্যাপ নম্বর হিসেবে ০১৫৫০-০৬৪২২৭ দেওয়া হয়েছে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ বা জরুরি তথ্য থাকলে সংশ্লিষ্টদের এসব নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।