বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › প্রবাস › কানাডার ভিসা আবেদনে ভুয়া কাগজপত্রের অভিযোগ, সিঙ্গাপুর থেকে ৬০০ বাংলাদেশি পাসপোর্ট ফেরত পাঠানো হয়েছে

কানাডার ভিসা আবেদনে ভুয়া কাগজপত্রের অভিযোগ, সিঙ্গাপুর থেকে ৬০০ বাংলাদেশি পাসপোর্ট ফেরত পাঠানো হয়েছে

icon
দর্পণ টিভি লন্ডন
কানাডার ভিসা আবেদনে ভুয়া কাগজপত্রের অভিযোগ, সিঙ্গাপুর থেকে ৬০০ বাংলাদেশি পাসপোর্ট ফেরত পাঠানো হয়েছে

কানাডার ভিসার জন্য আবেদন করা বাংলাদেশি নাগরিকদের ৬০০টি পাসপোর্ট সিঙ্গাপুরে অবস্থিত কানাডিয়ান হাইকমিশন থেকে বস্তাভর্তি অবস্থায় ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, এসব আবেদনকারীর জমা দেওয়া তথ্য, সার্টিফিকেট ও প্রয়োজনীয় ডকুমেন্ট ভুয়া প্রমাণিত হয়েছে।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৭ জানুয়ারি তিনি এই তথ্য জানান।

লুৎফে সিদ্দিকী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার ভিসা আবেদন সংক্রান্ত পাসপোর্ট সিঙ্গাপুরে পাঠাতে হয়। এ সুযোগকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ দালালচক্র ভুয়া কাগজপত্র ব্যবহার করে কানাডার ভিসার জন্য আবেদন করছে বলে অভিযোগ উঠেছে।

তিনি জানান, অনেকে ধরা পড়ার আশঙ্কা তৈরি হলে পাসপোর্ট সংগ্রহ করতে না গিয়ে পরে পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করে নতুন পাসপোর্ট সংগ্রহ করে আবারও একই ধরনের ভুয়া আবেদন করার চেষ্টা করে। এ ঘটনায় কারা জড়িত এবং কীভাবে এই অপকর্ম সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখতে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

লুৎফে সিদ্দিকী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে যে, বাংলাদেশ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না। তিনি বলেন, অবৈধ অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রমাণ করা জরুরি, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকার বৈধ ও দক্ষ অভিবাসন নিয়ে কাজ করছে এবং ইতালিয়ান সরকারের সঙ্গে এ বিষয়ে কার্যকর সমঝোতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: Anupomnews24.com

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন