বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › জাতীয় › নতুন সরকারের শপথের সব প্রস্তুতি সম্পন্ন

নতুন সরকারের শপথের সব প্রস্তুতি সম্পন্ন

icon
দর্পণ টিভি লন্ডন
নতুন সরকারের শপথের সব প্রস্তুতি সম্পন্ন

নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংসদ নির্বাচনের চার থেকে পাঁচ দিনের মধ্যেই নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে। প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা করেছে। রোজার আগে আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে, বিশেষভাবে ১৭ ফেব্রুয়ারিকে প্রাধান্য দিয়ে, শপথ অনুষ্ঠান আয়োজনের চিন্তা করা হচ্ছে।

এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বঙ্গভবনকেও প্রস্তুত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়, গণপূর্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সরকারি সূত্র জানায়, সংসদ সদস্যদের শপথ, নতুন সরকারের শপথ এবং দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো একাধিক সমন্বয় সভা করেছে। শপথ সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে সংসদ সচিবালয় ও গণভবন পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেছেন।

১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। নতুন কোনো জটিলতা সৃষ্টি না হলে ১৩ বা ১৪ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ হতে পারে। এরপরই নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১৫ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানটি স্মরণীয় ও প্রাণবন্ত করতে আমন্ত্রিত অতিথিদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে মন্ত্রিপরিষদ বিভাগের ওপর।

নতুন সরকারের শপথ উপলক্ষে রাজধানীতে অতিথিদের যাতায়াত, প্রটোকল ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরছে। তাই শপথ অনুষ্ঠানটিকেও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখরভাবে আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শপথ অনুষ্ঠানের সামরিক ও আনুষ্ঠানিক ব্যবস্থাপনার দায়িত্ব রাষ্ট্রপতির সামরিক সচিবালয়ের হাতে থাকলেও দাপ্তরিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুত জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদের আসন্ন অধিবেশনের জন্য সংসদ ভবন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। সংসদ সচিবালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো সংস্কার সম্পন্ন হয়েছে। এখন যে কোনো সময় অধিবেশন শুরু করা সম্ভব।

এ ছাড়া এমপি হোস্টেল, ন্যাম ভবন এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনও সংস্কার করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, জাতীয় সংসদ ভবন এখন সম্পূর্ণ প্রস্তুত।

প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে কমিটি

নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে চারটি সম্ভাব্য বাসভবন পরিদর্শন করেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেই স্থায়ী বাসভবনের সিদ্ধান্ত নেবেন। তবে অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সংসদ এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবনের যে কোনো একটি ব্যবহারের সুপারিশ করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর বসবাসের উপযোগী করে একাধিক বাসভবন প্রস্তুত রাখা হয়েছে এবং নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ