বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › জাতীয় › সিলেটগামী ট্রেনযাত্রা এখন ভোগান্তির নাম টিকিট সংকট, দুর্বল ইঞ্জিন ও অবকাঠামো সমস্যায় বিপর্যস্ত রেল যোগাযোগ

সিলেটগামী ট্রেনযাত্রা এখন ভোগান্তির নাম টিকিট সংকট, দুর্বল ইঞ্জিন ও অবকাঠামো সমস্যায় বিপর্যস্ত রেল যোগাযোগ

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেটগামী ট্রেনযাত্রা এখন ভোগান্তির নাম টিকিট সংকট, দুর্বল ইঞ্জিন ও অবকাঠামো সমস্যায় বিপর্যস্ত রেল যোগাযোগ

সিলেটবাসীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম রেলপথ। কিন্তু সাম্প্রতিক সময়ে এই রেলযাত্রা স্বস্তির বদলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত ট্রেন বিলম্ব, টিকিট সংকট, দুর্বল ইঞ্জিন ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

যাত্রীদের অভিযোগ, ঢাকা-সিলেট রুটের জনপ্রিয় আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেস প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ের ৩ থেকে ৪ ঘণ্টা পরে ছাড়ছে। কমলাপুর রেলস্টেশন থেকে রাত ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে ট্রেনটি গভীর রাতে যাত্রা শুরু করছে।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছায় উপবন এক্সপ্রেস। সিলেটের উদ্দেশে রাত ১২টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিন বিকলের কারণে ট্রেনটি দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকে। বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করতে না পারায় ক্ষুব্ধ যাত্রীরা আন্দোলনে নামলে পরে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন ব্যবহার করে রাত আড়াইটার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, সিলেটের পাহাড়ি রুটে চলাচলের জন্য শক্তিশালী ও বিশেষ ধরনের ইঞ্জিন প্রয়োজন। কিন্তু বর্তমানে রেলওয়ের কাছে পর্যাপ্ত ইঞ্জিন নেই। বিদ্যমান ইঞ্জিনগুলো নিয়মিত মেরামত ও বিশ্রামের প্রয়োজন হওয়ায় কোনো একটি ইঞ্জিন বিকল হলে সঙ্গে সঙ্গে বিকল্প দেওয়া সম্ভব হয় না। ফলে শিডিউল বিপর্যয় ঘটছে।

রেলওয়ে সূত্র আরও জানায়, ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন মোট ছয়টি আন্তঃনগর ট্রেন সিলেট রুটে চলাচল করে। এর মধ্যে চারটি ঢাকা-সিলেট এবং দুটি সিলেট-চট্টগ্রাম রুটে চলাচল করে। এসব ট্রেন শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া হয়ে সিলেটে পৌঁছালেও যাত্রী চাহিদার তুলনায় স্টেশনগুলোতে টিকিটের বরাদ্দ অত্যন্ত কম।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, টিকিট সংকটের কারণে অনেক সময় স্টেশনে গিয়েও ফিরতে হয়। বিশেষ করে শ্রীমঙ্গল ও সিলেট স্টেশনে পর্যটক ও যাত্রীর চাপ বেশি থাকলেও টিকিট সরবরাহ সীমিত। এছাড়া লাউয়াছড়া ও শ্রীমঙ্গলের পাহাড়ি এলাকায় দুর্বল ইঞ্জিনের কারণে ট্রেন আটকে পড়ার ঘটনাও নিয়মিত ঘটছে।

ট্রেনযাত্রী জাকির হোসেন ও সাজিদ মিয়া বলেন,
“রাতের ট্রেন সকালে ছাড়ে, কিন্তু আগেভাগে কোনো এসএমএস বা ঘোষণা দেওয়া হয় না। ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে বসে থাকতে হয়। সিলেট রুটের ইঞ্জিনগুলো দ্রুত পরিবর্তন করা জরুরি।”

এ বিষয়ে কুলাউড়া স্টেশনের স্টেশন মাস্টার রুমান আহমেদ বলেন,
“ঘন কুয়াশা, দুর্বল ইঞ্জিন ও কারিগরি সমস্যার কারণে সম্প্রতি কয়েকটি ট্রেন দেরিতে চলাচল করেছে। যাত্রীর তুলনায় টিকিটের সংখ্যা খুবই কম, ফলে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।”

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. সজিব আল হাসান জানান,
“সিলেট অঞ্চলের পাহাড়ি রুটে সব ইঞ্জিন চলাচল করতে পারে না। আমাদের কাছে অতিরিক্ত ইঞ্জিন না থাকায় বিকল্প দেওয়ার সুযোগ সীমিত। উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের কারণে গত কয়েকদিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।”

উল্লেখ্য, ব্রিটিশ শাসনামলে শত বছর আগে সিলেট অঞ্চলে রেললাইন স্থাপন করা হলেও স্বাধীনতার পর এই রুটে বড় ধরনের আধুনিকায়ন হয়নি। ফলে দিন দিন অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত নতুন ইঞ্জিন সংযোজন, অবকাঠামো উন্নয়ন ও টিকিট ব্যবস্থার সংস্কার না হলে সিলেটবাসীর ট্রেনযাত্রার দুর্ভোগ আরও বাড়বে।

সৌজন্য: জাগো নিউজ

আরও খবর
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ