বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › নগরজীবন › দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না, নতুন নির্দেশিকা দিল ঢাকা উত্তর সিটি করপোরেশন

দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না, নতুন নির্দেশিকা দিল ঢাকা উত্তর সিটি করপোরেশন

icon
দর্পণ টিভি লন্ডন
দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না, নতুন নির্দেশিকা দিল ঢাকা উত্তর সিটি করপোরেশন

ঢাকায় বছরের শুরুতে বাড়িভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে দুই বছরের আগে ভাড়া না বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ভাড়ার পরিবর্তন এবং ভাড়াটিয়ার অধিকার বিষয়ে একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার গুলশান ২ নগর ভবনে ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ বিষয়ে সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এসব কথা বলেন। তিনি বলেন, জানুয়ারি এলেই ভাড়া বাড়ানোর যে প্রচলন রয়েছে তা এড়াতে ভাড়া সমন্বয়ের সময় হিসেবে অর্থবছরের জুন থেকে জুলাই সময়কে বিবেচনা করার কথা বলা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, বাড়িভাড়ার ভিত্তিতে সিটি করপোরেশনে যে হারে কর দেওয়া হয়, ভাড়া বৃদ্ধিও সেই হারের সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে।

সংবাদ সম্মেলনে ভাড়াটিয়ার অধিকার নিশ্চিত করতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ এর প্রেক্ষিতে ডিএনসিসি প্রদত্ত নির্দেশিকার কয়েকটি দিক তুলে ধরা হয়। এতে বলা হয়, বাড়ির মালিককে বাসাটি বসবাসের উপযোগী রাখতে হবে এবং গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহসহ প্রয়োজনীয় সেবা নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিত করতে হবে। কোনো সমস্যা হলে ভাড়াটিয়া বাড়িওয়ালাকে জানাবে এবং বাড়িওয়ালাকে দ্রুত সমাধান করতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়, ভবনের নিরাপত্তার স্বার্থে শর্তসাপেক্ষে ছাদ ও মূল গেটের চাবি ভাড়াটিয়াকে দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ এবং প্রতি মাসে লিখিত রশিদ দেওয়ার কথাও উল্লেখ করা হয়। ভাড়াটিয়াদের যেকোনো সময়ে বাড়িতে প্রবেশাধিকার থাকবে এবং নিরাপত্তা ও শৃঙ্খলা সংক্রান্ত কোনো পদক্ষেপ নিতে হলে বাড়িওয়ালাকে ভাড়াটিয়াকে জানিয়ে মতামত নিতে হবে বলেও নির্দেশনায় বলা হয়।

ভাড়া সংক্রান্ত অংশে নির্দেশিকায় বলা হয়েছে, মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার তারিখ থেকে দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে এবং ভাড়া বৃদ্ধির সময় হবে জুন থেকে জুলাই। একই সঙ্গে বলা হয়, দুই বছরের আগে কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না। দুই বছর পর উভয় পক্ষের আলোচনার মাধ্যমে ভাড়া পরিবর্তন করা যেতে পারে।

চুক্তি ও নোটিশ বিষয়ে নির্দেশিকায় বলা হয়, ভাড়াটিয়া নির্দিষ্ট সময় ভাড়া দিতে ব্যর্থ হলে প্রথমে মৌখিক সতর্কতা এবং পরে বকেয়া পরিশোধসহ দুই মাসের মধ্যে বাসা ছাড়ার জন্য লিখিত নোটিশ দেওয়ার বিধান আছে। আবাসিক ভবনের ক্ষেত্রে দুই মাসের নোটিশ দিয়ে উভয় পক্ষ ভাড়া চুক্তি বাতিল করতে পারবে। পাশাপাশি লিখিত চুক্তিপত্রে ভাড়া বৃদ্ধি, অগ্রিম জমা এবং বাসা ছাড়ার শর্ত স্পষ্টভাবে উল্লেখ করার কথা বলা হয়। নির্দেশিকায় আরও বলা হয়েছে, বাড়ি ভাড়া নেওয়ার সময় এক থেকে তিন মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না।

বিবাদ নিষ্পত্তির ক্ষেত্রে ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা সমিতি ও ভাড়াটিয়া সমিতি গঠনের কথা বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়, সমস্যার সমাধান প্রথমে স্থানীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে করার চেষ্টা করতে হবে এবং সমাধান না হলে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জানাতে হবে।