প্রধানমন্ত্রীর জাপান ফেরত ফ্লাইটে একাধিক যান্ত্রিক ত্রুটি, তদন্তে উঠে এলো পাঁচ সমস্যার তথ্য
দর্পণ টিভি লন্ডন
১৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে একাধিক যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছে। উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে অন্তত পাঁচটি ত্রুটির তথ্য পেয়েছে তদন্ত কমিটি।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে ফ্লাইট বিজি-৩৭৭ উড়োজাহাজটিতে সমস্যা দেখা দেয়। রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে একাধিক ত্রুটির সংকেত পান পাইলটরা। পরিস্থিতি বিবেচনায় উড্ডয়ন বাতিল করে বিমানটিকে আবার পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয়।
পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলী দল এবং জাপানি টেকনিশিয়ানরা প্রয়োজনীয় মেরামত ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করেন। এতে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, উড়োজাহাজটির হাইড্রোলিক স্পয়লার নম্বর-১ ঠিকভাবে কাজ করছিল না। প্রকৌশলীরা সংশ্লিষ্ট স্পয়লারটি নিষ্ক্রিয় করে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করেন।
এ ঘটনার পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ত্রুটির প্রকৃত কারণ নির্ণয়, মেরামতপ্রক্রিয়া পর্যালোচনা, উড়োজাহাজটির উড্ডয়নযোগ্যতা যাচাই এবং কোনো ধরনের অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় কমিটিকে।
তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগবুক ও রক্ষণাবেক্ষণের নথি পর্যালোচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ ত্রুটির তথ্য পাওয়া যায়। এর মধ্যে রয়েছে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ ব্যবস্থা, পিটট হিটিং সিস্টেম এবং উড়োজাহাজের ডান ও বাম পাশের র্যাম এয়ার ফ্যান ব্যবস্থার সমস্যা।
বিমানের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এদিকে ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তায় কোনো ধরনের অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিমান চলাচল বিশেষজ্ঞরা।
বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্পয়লার ঠিকভাবে ওঠানামা না করার বিষয়টি সেন্সর ও উড়োজাহাজের কারিগরি সমস্যার সঙ্গে সম্পর্কিত। যেকোনো ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। বিশেষ করে প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির যাত্রার ক্ষেত্রে উড়োজাহাজের সব ব্যবস্থা আগে থেকেই ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন। তদন্তে কোনো ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মত দেন।
প্রধানমন্ত্রীর জাপান ফেরত ফ্লাইটে একাধিক যান্ত্রিক ত্রুটি, তদন্তে উঠে এলো পাঁচ সমস্যার তথ্য
বিস্তারিত কমেন্টে
১৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK