নতুন বেতন কাঠামোয় শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
দর্পণ টিভি লন্ডন
১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে পে-ফিক্সেশনের মাধ্যমে সরকারি কর্মচারীদের মূল বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাওয়ার সুযোগ থাকছে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত গেজেট জারি করে। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত গেজেটে বিষয়টি জানানো হয়।
গেজেট অনুযায়ী, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতায় ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর করার সময় শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। এই নির্দেশনা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে উত্তোলন করা মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো চালুর পরও এই নিয়ম বহাল রাখা হয়েছে।
তবে গেজেটে বলা হয়েছে, ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে পরবর্তী সময়ে কোনো কর্মচারীর মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধি করা হলে শ্রান্তি ও বিনোদন ভাতার হিসাব নতুন করে সমন্বয় করা হবে না।
অর্থাৎ, ছুটিতে যাওয়ার মাসে একজন কর্মচারী যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, সেই পরিমাণ অর্থই শ্রান্তি ও বিনোদন ভাতা হিসেবে পাবেন। পরে পে-ফিক্সেশনের মাধ্যমে বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ বা বকেয়া দাবি করার সুযোগ থাকবে না।
অর্থ বিভাগের নির্দেশনায় বিষয়টি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর মূল বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ পাওয়ার প্রত্যাশা পূরণ হবে না সরকারি কর্মচারীদের।
নতুন বেতন কাঠামোয় শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
বিস্তারিত কমেন্টে
১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK