কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দর্পণ টিভি লন্ডন
১২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিনে জলবায়ু সম্মেলন কপ-৩১-এর কার্যক্রমে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনস্থলে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।
এর আগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বলেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান জরুরি।
তিনি জানান, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সম্ভাবনা যাচাই করতে চায় বাংলাদেশ। সংকটের গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করে ইতিবাচক পরিণতিতে পৌঁছাতে সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় অংশীদারদের সহযোগিতা প্রত্যাশা করছে সরকার।
প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ।
তিনি আরও জানান, পাটসহ অন্যান্য পচনশীল পণ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে সম্মেলনস্থলে বাংলাদেশের পক্ষ থেকে একটি স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। আগের দিনের বৈঠকেও এ প্রস্তাব তুলে ধরা হয়েছিল এবং বিষয়টি প্রশংসিত হয়েছে।
সফরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন। এসব যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।
কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিস্তারিত কমেন্টে
১২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK