শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › জাতীয় › শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে চিঠি ব্রিটিশ আইনজীবীর, আলোচনায় স্টিভেন পওলস

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে চিঠি ব্রিটিশ আইনজীবীর, আলোচনায় স্টিভেন পওলস

icon
দর্পণ টিভি লন্ডন
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে চিঠি ব্রিটিশ আইনজীবীর, আলোচনায় স্টিভেন পওলস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পওলস কেসি। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক পরিচয় দিয়ে তিনি এ আবেদন করেছেন। তবে তাকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে, নাকি বাংলাদেশ আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো নথি পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে পাঠানো চিঠিতে পওলস শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি প্রদানের আনুষ্ঠানিক অনুরোধ জানান। চিঠিটি পাঠানো হয় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে।
লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের সদস্য স্টিভেন পওলস আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ ও মানবাধিকার বিষয়ে অভিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী। ১৯৯৭ সালে আইন পেশা শুরু করেন তিনি। ২০১৯ সালে ব্রিটিশ রাজপরিবারের কাছ থেকে কুইন্স কাউন্সেল বা কিউসি মর্যাদা পান। এর আগে তিনি ডাউটি স্ট্রিট চেম্বার্সের সঙ্গে যুক্ত ছিলেন।
পেশাগত নথি ও আন্তর্জাতিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মাসে শেখ হাসিনার পক্ষে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে আইনি উদ্যোগ নিয়েছেন পওলস।
২০২৫ সালের ৮ আগস্ট প্রথমবার শেখ হাসিনার পক্ষে আইনি পদক্ষেপ নেন তিনি। ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে প্রকাশিত নথিতে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়। দলটির সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ও বিশেষ প্রতিবেদকদের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছিল।
একই বছরের ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সহকর্মী তাতিয়ানা ইটওয়েলকে সঙ্গে নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষ প্রতিবেদকদের কাছে আরেকটি আবেদন করেন পওলস। এতে বলা হয়, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা জীবনের মৌলিক অধিকারের লঙ্ঘন হতে পারে। এর সাত দিন পর, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের কাছে শেখ হাসিনার বিচার, মৃত্যুদণ্ড, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং সাবেক শতাধিক সংসদ সদস্যকে আটক রাখার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন পওলস। পরে ২৭ অক্টোবর জাতিসংঘের দুজন বিশেষ প্রতিবেদক ও একজন স্বাধীন বিশেষজ্ঞের কাছে নতুন আবেদন পাঠান তিনি। এতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের জারি করা নিষেধাজ্ঞা এবং পরবর্তী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তোলা হয়।
আবেদনগুলোতে পওলসের কর্মস্থল পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। ২০২৫ সালের দুটি আবেদন ডাউটি স্ট্রিট চেম্বার্সের প্যাডে প্রকাশিত হলেও ২০২৬ সালের পরবর্তী দুটি উদ্যোগ ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে আসে। যুক্তরাজ্যের আইনি ব্যবস্থায় ব্যারিস্টার চেম্বার্স কোনো একক আইন প্রতিষ্ঠান নয়; এটি স্বনিয়োজিত আইনজীবীদের প্রশাসনিক কার্যালয়। ফলে চেম্বার্স পরিবর্তন করলেও সাধারণত মক্কেলের সঙ্গে আইনজীবীর পেশাগত সম্পর্ক অব্যাহত থাকতে পারে। ২০২৫ সালের আবেদনগুলোতে অ্যালেক্স টিনসলি ও তাতিয়ানা ইটওয়েলের নাম থাকলেও ২০২৬ সালের নথিতে পওলসকে এককভাবে প্রধান কৌশলী হিসেবে দেখা যায়।
নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো সাম্প্রতিক চিঠিতে পওলস উল্লেখ করেন, তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তিনি জানতে পেরেছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকত্ব, প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতার যুক্তি তুলে ধরে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কেও জানতে চান।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষর করা কোনো ওকালতনামা বা সম্মতিপত্র সংযুক্ত ছিল না। ফলে পওলসকে শেখ হাসিনা নিজে নিয়োগ দিয়েছেন, নাকি দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন মিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এদিকে চিঠির সত্যতা, আইনগত বৈধতা ও ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চিঠির বিষয়বস্তুকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্টের মাধ্যমে নয়, বরং দুই দেশের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং বিএনপিও এই উদ্যোগকে ভিত্তিহীন ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে পরিচালিত রাজনৈতিক প্রচেষ্টা বলে অভিহিত করেছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত, সাবেক যুগোস্লাভিয়াবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং সিয়েরা লিওনের বিশেষ আদালতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষে মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে পওলসের। তাঁর মক্কেলদের মধ্যে লাইবেরিয়ার সাবেক ফার্স্ট লেডি অ্যাগনেস রিভস-টেলর, কেনিয়ার সাবেক মন্ত্রী হেনরি কসগে এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি ছিলেন। এ ছাড়া সেশেলসের অ্যাটর্নি জেনারেলের পক্ষেও দুর্নীতির মামলা পরিচালনা করেছেন তিনি।
তবে দক্ষিণ এশিয়া বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে এর আগে পওলসের কোনো সংশ্লিষ্টতা ছিল না। ব্রিটিশ আইনি ব্যবস্থার সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে মামলা পরিচালনা করা আইনজীবীর ব্যক্তিগত রাজনৈতিক সমর্থন বা আনুগত্যের প্রমাণ নয়; এটি মূলত মক্কেল ও আইনজীবীর পেশাগত সম্পর্ক।
আরও খবর
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ