পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভা, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ।
দর্পণ টিভি লন্ডন
০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় আজ দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবেন। প্রস্তাবটি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ এবং মজুরি কাঠামো আরও বাস্তবসম্মত করার বিষয়ে আলোচনা হবে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, সভায় শ্রমিকপক্ষের পাশাপাশি মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো নিয়েও আলোচনা হতে পারে। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে তারা আজই প্রস্তাব জমা দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এর আগে রোববার (৮ নভেম্বর) বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বিভিন্ন শ্রমিক সংগঠনের কাছ থেকে পাওয়া প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করে একটি যৌক্তিক এবং বাস্তবসম্মত মজুরি কাঠামো তৈরির কাজ চলছে।
অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন বলেন, শিল্পাঞ্চলগুলোতে চলমান অস্থিরতা এবং কারখানা বন্ধ থাকার পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। দ্বিতীয় সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলোচনার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। সোমবার প্রস্তাব জমা দেওয়া হতে পারে, আবার নাও হতে পারে।
এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য সরকার ৬ সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভা, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ।
বিস্তারিত কমেন্টে
০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK