বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার নেওয়ার সুযোগ, সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
দর্পণ টিভি লন্ডন
০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
বিদেশে চিকিৎসার ব্যয় মেটাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার অথবা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এই সীমা ছিল ১৫ হাজার ডলার।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। নতুন নির্দেশনায় অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম সহজ করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় খরচ মেটাতে একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ছাড় করতে পারবে অনুমোদিত ব্যাংকগুলো। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না।
এ ছাড়া বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার ব্যয় পাঠানোর ক্ষেত্রেও পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে এসব পর্যায়ের শিক্ষা ব্যয় ব্যাংকগুলো সরাসরি পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে বিনা খরচে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
পেশাগত ও সনদভিত্তিক কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে এবং দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। এসব খাতেও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত এফএমজে ফরমে ঘোষণা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বা আরএফসিডি হিসাবে জমা রাখতে পারবেন।
ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতে বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য প্রচলিত বিধিবিধান ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।
বিদেশে চিকিৎসায় ৩০ হাজার ডলার নেওয়ার সুযোগ, সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
বিস্তারিত কমেন্টে
০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK