শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › জাতীয় › এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে-স্কেল পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী।

এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে-স্কেল পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী।

icon
দর্পণ টিভি লন্ডন
এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে-স্কেল পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী।
এমপিওভুক্ত শিক্ষকদেরও অন্যদের মতো একই পে-স্কেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে যে বৈষম্য বা সীমাবদ্ধতা ছিল, তা দূর করে সবাইকে একই পে-স্কেলের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, চলতি বছর সরকার সর্বাধিক বাজেট পেয়েছে এবং নতুন পে-স্কেলও দেওয়া হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকরাও কিছু দিনের মধ্যে একই পে-স্কেল পেতে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। শিক্ষার সামগ্রিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, আগামী দিনের শিক্ষা হবে বৈশ্বিক প্রতিযোগিতানির্ভর। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তাই আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান ও গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী আরও জানান, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশ থেকে ৩৪৭ জন স্থান পেয়েছেন। এসব গবেষককে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গবেষকদের লেখালেখি, গবেষণা ও রিসার্চ পেপারকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে মন্ত্রী বলেন, ওপেন সোর্স প্ল্যাটফর্মে যাঁরা গবেষণামূলক কাজ করেছেন, তাঁদের নিয়ে কাজ করতে চান তাঁরা। একই সঙ্গে একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না করে কিছু ক্ষেত্রে গবেষণায় প্লেজিয়ারিজম বা অন্যের লেখা ও গবেষণা নকলের অভিযোগের কথাও তুলে ধরেন তিনি।
বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের গবেষণায় উৎসাহিত করে ড. মিলন বলেন, শিক্ষকতার পাশাপাশি ভবিষ্যতে তাঁদের পিএইচডি করার দিকে এগিয়ে যেতে হবে। তবে এ প্রক্রিয়া এখনই শুরু করতে হবে না। লেকচারারশিপ শেষ করে প্রফেসর হওয়ার পর ধারাবাহিকভাবে গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।
বক্তব্যের শেষাংশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে সতর্ক করে মন্ত্রী বলেন, এআইয়ের অপব্যবহার করা যাবে না।
আরও খবর
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ