সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
দর্পণ টিভি লন্ডন
০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, গত ৭ নভেম্বর সৌদি আরবে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
বিস্তারিত কমেন্টে
০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK