যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারে নতুন সতর্কতা দিল ঢাকার মার্কিন দূতাবাস
দর্পণ টিভি লন্ডন
০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণের বিষয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো বিদেশি নাগরিক চিকিৎসার ব্যয় মেটাতে দেশটির সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা বা অনুদান গ্রহণ করলে তা ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে।
এ ধরনের কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে দূতাবাস।
বার্তায় আরও বলা হয়, ভিসার যথাযথ ব্যবহার এবং এর সব শর্ত মেনে চলার দায়িত্ব সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ৩১ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, ভ্রমণকারীদের পাসপোর্টে অনুমোদিত অবস্থানের শেষ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। নিজের অনুমোদিত অবস্থানের সময়সীমা যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়।
এ ছাড়া ২৮ অক্টোবর প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় ব্যবসায়িক বৈঠক, সভা এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চাকরি বা অন্য কোনো ধরনের কাজ করতে হলে উপযুক্ত ভিন্ন ভিসা নিতে হবে।
যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার ধরন, অনুমোদিত অবস্থানের সময়সীমা এবং সংশ্লিষ্ট শর্তগুলো ভালোভাবে যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারে নতুন সতর্কতা দিল ঢাকার মার্কিন দূতাবাস
বিস্তারিত কমেন্টে
০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK