জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়
দর্পণ টিভি লন্ডন
০৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য ছয় ঘণ্টার টোল মওকুফের সুবিধা দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে নির্ধারিত ছয় ঘণ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনকে টোল দিতে হবে না।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই নির্দেশনা কার্যকর থাকবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত সরকারি নির্দেশিকায় দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছুটির আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের সব তফশিলি ব্যাংকও শনিবার বন্ধ থাকবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়
বিস্তারিত কমেন্টে
০৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK