নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা, উৎপাদন বাড়ানোর লক্ষ্য ২৭ লাখ টন
দর্পণ টিভি লন্ডন
০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শুক্রবার (৬ নভেম্বর): দেশে সারের চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভোলা, চট্টগ্রাম ও নরসিংদীতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। প্রস্তাবিত কারখানাগুলোর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে বছরে ৪ লাখ মেট্রিক টন টিএসপি এবং নরসিংদীর পলাশে বছরে ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশে সার উৎপাদন বাড়বে, আমদানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে এবং কৃষি ও শিল্প খাতে সরবরাহব্যবস্থা শক্তিশালী হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হবে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সার উৎপাদন ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে বিসিআইসি।
বর্তমানে বিসিআইসির অধীনে সাতটি সার কারখানা রয়েছে। এর মধ্যে পাঁচটি ইউরিয়া এবং দুটি নন-ইউরিয়া সার উৎপাদন করে। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ইউরিয়া সারের চাহিদা ছিল ২৬ লাখ মেট্রিক টন। ওই অর্থবছরে বিসিআইসির কারখানাগুলোতে ১১ লাখ ৭৩২ দশমিক ৫০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হয়, যা মোট চাহিদার ৪২ দশমিক ৩৪ শতাংশ।
একই অর্থবছরে দেশে টিএসপি সারের চাহিদা ছিল ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং ডিএপির চাহিদা ছিল ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। বিপরীতে উৎপাদন হয়েছে যথাক্রমে ৬৮ হাজার ২৫৯ মেট্রিক টন টিএসপি এবং ৮২ হাজার ১৪২ মেট্রিক টন ডিএপি। মোট চাহিদার তুলনায় এ উৎপাদনের হার যথাক্রমে ৯ দশমিক ১০ শতাংশ ও ৫ দশমিক ৫৩ শতাংশ। ফলে এসব সারের বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করতে হচ্ছে।
বিসিআসির কর্মকর্তারা জানিয়েছেন, সরকার প্রতি মেট্রিক টন ইউরিয়া সারে ২৩ হাজার টাকা, টিএসপি সারে ৪৯ হাজার ১৭০ টাকা এবং ডিএপি সারে ৯৮ হাজার ৮৪০ টাকা ভর্তুকি দিচ্ছে। এ পরিস্থিতিতে নতুন কারখানা স্থাপনের পাশাপাশি বিদ্যমান কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
ভোলায় প্রস্তাবিত ইউরিয়া সার কারখানায় প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বিসিআইসির তথ্য অনুযায়ী, কারখানাটিতে উৎপাদন চালু রাখতে দৈনিক ৪৫ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হবে। তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা জানিয়েছেন, দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি। ভোলার প্রস্তাবিত কারখানা বাস্তবায়িত হলে উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রকল্পটির জন্য পর্যাপ্ত গ্যাস, কারিগরি প্রস্তুতি, অর্থায়ন ও প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করতে হবে।
চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় টিএসপিসিএল কমপ্লেক্সের অব্যবহৃত জায়গায় বছরে ৪ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার নতুন টিএসপি কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিসিআইসির টিএসপি কমপ্লেক্সে কাঁচামালের সংকট ও প্ল্যান্টের বিভিন্ন সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। নতুন কারখানা স্থাপিত হলে টিএসপি উৎপাদন সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
বিসিআইসি চেয়ারম্যান বলেন, টিএসপি সারের দেশীয় উৎপাদন বাড়াতে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
অন্যদিকে, নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসির অব্যবহৃত জায়গায় বছরে ২৪ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতার ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ বা ইউএফ-৮৫ কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যমান শিল্প অবকাঠামো ও অব্যবহৃত জমি কাজে লাগানোর পাশাপাশি সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন সক্ষমতা বাড়তে পারে।
এ বিষয়ে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেন, পলাশে প্রস্তাবিত কারখানার ক্ষেত্রে উৎপাদন প্রযুক্তি, বাজারের চাহিদা ও অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন।
নতুন তিনটি কারখানা স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে নির্মাণকাজ থেকে শুরু করে উৎপাদন ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রকৌশলী, প্রযুক্তিবিদ, দক্ষ শ্রমিক ও পরিচালনাকাজে নিয়োজিত কর্মীদের পাশাপাশি পরিবহন, সরবরাহ, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সেবা খাতেও পরোক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
বিসিআইসি চেয়ারম্যান জানিয়েছেন, প্রকল্পগুলোতে কতজনের কর্মসংস্থান হবে, তা চূড়ান্ত নকশা, উৎপাদন প্রযুক্তি ও জনবল কাঠামো নির্ধারণের পর বলা সম্ভব হবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে সার উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমানো এবং সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা, উৎপাদন বাড়ানোর লক্ষ্য ২৭ লাখ টন
বিস্তারিত কমেন্টে
০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK