শপথ নিলেন পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানা
দর্পণ টিভি লন্ডন
০১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার, ১ নভেম্বর বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের ১ নম্বর উপধারা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে দায়িত্ব পালন করবেন। তবে এই দুই সময়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই তার মেয়াদের শেষ সময় হিসেবে বিবেচিত হবে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন। ওই বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি। পরে ছবি সরানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন এই শিক্ষক।
অধ্যাপক শামীমা সুলতানা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে বর্তমানে তিনি সংগঠনটির কোনো কমিটিতে দায়িত্ব পালন করছেন না।
শপথ নিলেন পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানা
বিস্তারিত কমেন্টে
০১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK