শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › জাতীয় › এবার ই-রিকশা নিবন্ধন বাধ্যতামূলক, চালকদের জন্য আসছে ড্রাইভিং লাইসেন্স

এবার ই-রিকশা নিবন্ধন বাধ্যতামূলক, চালকদের জন্য আসছে ড্রাইভিং লাইসেন্স

icon
দর্পণ টিভি লন্ডন
এবার ই-রিকশা নিবন্ধন বাধ্যতামূলক, চালকদের জন্য আসছে ড্রাইভিং লাইসেন্স
রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২ নভেম্বর থেকে। প্রথম ধাপে যানবাহন নিবন্ধন করা হবে। পরবর্তী সময়ে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।
রোববার ১ নভেম্বর সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, সিটি করপোরেশন আইন ২০০৯ এর ২০২৬ সালের সংশোধিত আইনের ১২০ ধারায় ই-রিকশা নিবন্ধনের বিধান যুক্ত করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাসের পর এ অনুযায়ী বিধিমালা তৈরি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে তা সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। ফলে নিবন্ধন কার্যক্রম শুরুতে এখন আর আইনগত বাধা নেই।
দেশের ১৩টি সিটি করপোরেশনে প্রথমে নিবন্ধন কার্যক্রম চালু হবে। পর্যায়ক্রমে সব ই-রিকশাকে আইনি ব্যবস্থাপনার আওতায় আনা হবে। গত ১৫ থেকে ৩০ বছর এসব যানবাহনের কার্যকর ব্যবস্থাপনা ছিল না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নতুন ব্যবস্থার বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।
বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা। এক বছর পর ফিটনেস পরীক্ষা করে নবায়ন করতে খরচ হবে ৪ হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং এক বছর পর নবায়ন ফি ৫ হাজার টাকা। এসব ই-রিকশা সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত চলাচল করতে পারবে।
ফিটনেস সনদ প্রদর্শনের জন্য কিউআর কোডযুক্ত সনদ দেবে সিটি করপোরেশন। এ জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
ই-রিকশা উৎপাদন নিয়ন্ত্রণ এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন, পুলিশের ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা রয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, ই-রিকশা তৈরিতে বুয়েট অনুমোদিত নকশা অনুসরণ করতে হবে। বর্তমানে চলাচলকারী ই-রিকশাগুলোকেও ওই নকশা অনুযায়ী পরিবর্তন করতে হবে। এ জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।
নতুন বিধিমালায় নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, নির্ধারিত গতিসীমা অতিক্রম করা, অতিরিক্ত যাত্রী বহন, অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চলাচল এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানোকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া যাত্রী ছাড়া মালামাল পরিবহন, ট্রাফিক সংকেত অমান্য করা এবং দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার ক্ষেত্রেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিধিমালায় চালকদের ড্রাইভিং লাইসেন্সের কথা থাকলেও তা এখনই কার্যকর হচ্ছে না। প্রথমে যানবাহন নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পরে আলাদা প্রজ্ঞাপন জারি করে চালকদের লাইসেন্স বাধ্যতামূলক করা হবে। আপাতত ই-রিকশাচালকদের পরিচয়পত্র দেওয়া হবে, যা মালিকপক্ষ সরবরাহ করবে।
প্রতিমন্ত্রী জানান, একসঙ্গে বিপুলসংখ্যক চালকের লাইসেন্সের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনা সিটি করপোরেশনগুলোর জন্য কঠিন হতে পারে। এ কারণে ধাপে ধাপে লাইসেন্স কার্যক্রম চালু করা হবে।
ঢাকা মহানগরে ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে আটটি জোন গঠনের পরিকল্পনা রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারটি জোন থাকবে। প্রতিটি জোনের ই-রিকশার রং আলাদা করা হবে। মোট আট রঙের ই-রিকশা চলাচল করবে, যাতে এক জোনের যানবাহন অন্য জোনে যেতে না পারে।
কোন জোনে কতসংখ্যক ই-রিকশা চলাচল করলে যানজট তৈরি হবে না, তা ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন আলোচনা করে নির্ধারণ করবে। তবে আপাতত ই-রিকশার সংখ্যার ওপর কোনো সীমা নির্ধারণ করা হয়নি।
নিবন্ধনের পর ই-রিকশার কিউআর কোডে যানটির নিবন্ধন নম্বর, মালিকের তথ্য, সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জোনের পরিচয় থাকবে।
নতুন বিধিমালা নিয়ে চালকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিবন্ধন কার্যক্রম শুরুর পর পর্যায়ক্রমে অবৈধ ই-রিকশা চলাচল নিরুৎসাহিত করা হবে এবং সেগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হবে। নিয়ম মেনে ধাপে ধাপে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।
নিবন্ধন কার্যক্রম শুরুর এক মাস পর সাংবাদিকদের সঙ্গে আবার বৈঠক করে অগ্রগতি জানানো হবে। ওই সময় কতগুলো ই-রিকশা নিবন্ধিত হয়েছে, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অবৈধ ই-রিকশা অপসারণের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।
ই-রিকশার চার্জিং পয়েন্ট নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। নির্দিষ্ট স্থানে চার্জিং পয়েন্ট স্থাপনের অনুমতি দেওয়া হবে। সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়ার ব্যবস্থা করতে সক্ষম প্রতিষ্ঠানগুলো সিটি করপোরেশনের অনুমোদন বা ট্রেড লাইসেন্স পাবে।
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ই-রিকশা চার্জ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত চার্জিং পয়েন্টগুলো তদারকি করবেন।
ই-রিকশার ভাড়া কিলোমিটার অনুযায়ী নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ই-রিকশার মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ এবং সিটি করপোরেশন যৌথভাবে সিদ্ধান্ত নেবে। প্রতিমন্ত্রী জানান, ভাড়া নির্ধারণে সাধারণ মানুষের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রাখা হবে।
নতুন বিধিমালা আপাতত দেশের ১৩টি সিটি করপোরেশনে কার্যকর হবে। পৌরসভা এলাকায় ই-রিকশা নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট আইন সংশোধন করতে হবে। এরপর ওইসব এলাকার জন্য প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা হবে।
আরও খবর
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ