বন্ধ থাকা তিন মেট্রোরেল স্টেশন চালু, স্বাভাবিক ট্রেন চলাচল
দর্পণ টিভি লন্ডন
০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা রাজধানীর তিনটি মেট্রোরেল স্টেশন পুনরায় চালু করা হয়েছে। এর ফলে মেট্রোরেলের পুরো নেটওয়ার্ক এখন সচল রয়েছে এবং স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল করছে। রোববার এমআরটি পুলিশ কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তার স্বার্থে মিরপুরের পল্লবী, মিরপুর ১১ ও মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
রোববার সকাল ৯টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সকাল ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং যান চলাচল স্বাভাবিক হলে বন্ধ থাকা তিনটি মেট্রোরেল স্টেশন আবার চালু করা হয়।
বন্ধ থাকা তিন মেট্রোরেল স্টেশন চালু, স্বাভাবিক ট্রেন চলাচল
বিস্তারিত কমেন্টে
০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK