বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › গণমাধ্যম ও প্রশিক্ষণ › নির্বাচন সামনে রেখে ফ্যাক্টচেক ও তথ্য যাচাই বিষয়ে কর্মশালা আয়োজন পিআইবির

নির্বাচন সামনে রেখে ফ্যাক্টচেক ও তথ্য যাচাই বিষয়ে কর্মশালা আয়োজন পিআইবির

icon
দর্পণ টিভি লন্ডন
নির্বাচন সামনে রেখে ফ্যাক্টচেক ও তথ্য যাচাই বিষয়ে কর্মশালা আয়োজন পিআইবির

নির্বাচনকে সামনে রেখে ফ্যাক্টচেক ও তথ্য যাচাই সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবি। জাতিসংঘ সমর্থিত ব্যালট নির্বাচনি প্রকল্পের আওতায় বুধবার ১৪ জানুয়ারি ঢাকায় পিআইবি ভবনে ট্রেনিং অন ভেরিফিকেশন টুলস, এআই অ্যান্ড ইনফরমেশন ইন্টিগিরিটি ফর সিনিয়র জার্নালিস্টস শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের সহায়তায় এবং পিআইবির তত্ত্বাবধানে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচি টিওটির মাধ্যমে সারা দেশে কমপক্ষে আড়াই হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই দিনে ঢাকা ছাড়াও দেশের কয়েকটি জেলায় সমান্তরালভাবে এই কর্মসূচি আয়োজন করা হয়।

ঢাকায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রায় ৩০ জন জ্যেষ্ঠ সাংবাদিক অংশ নেন। কর্মশালায় নির্বাচনপূর্ব সময়ে ডিপফেক, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভ্রান্তিকর কনটেন্ট এবং ভুয়া তথ্যের ঝুঁকি মোকাবিলায় নিউজরুমের প্রস্তুতি জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিটি সরাসরি পরিচালনা করেন মিডিয়া ও বিভ্রান্তিমূলক তথ্য বিষয়ক বিশেষজ্ঞ এবং কৌশলগত যোগাযোগ উপদেষ্টা আনাস বেন্ড্রিফ। বিভিন্ন অধিবেশনে ব্যবহারিক যাচাইকরণ টুলস, এবিসিডিই কাঠামো এবং কেসভিত্তিক অনুসন্ধানী কৌশল উপস্থাপন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে দেশি ও আঞ্চলিক বিভিন্ন পক্ষ বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়াতে পারে। গণমাধ্যম যেন এসব বিষয়ে সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও খবর
আরও কোনো খবর নেই