নির্বাচন সামনে রেখে বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধের সিদ্ধান্ত
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। যেসব দেশের নাগরিকরা এতদিন বাংলাদেশে এসে অন অ্যারাইভাল ভিসা পেয়ে প্রবেশ করতেন, তাদের উদ্দেশে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোকে ইতোমধ্যে বিবৃতি প্রকাশ করতে দেখা গেছে।
এর মধ্যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ থাকবে।
সূত্র: বিবিসি বাংলা