রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ৮০
রাজধানীতে ঈদুল আজহার দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে গিয়ে অসাবধানতাবশত অন্তত ৮০ জন আহত হয়েছেন, বৃহস্পতিবার ২৮ মে। আজ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে গুরুতর প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন ফারুক মোল্লা (৫০), মো. আনিছ (৩০), শাহের আলী (৫০), জাহিদ (৪২), মো. হারুন (৪০), মো. তৌহিদ (২৫), রাহাত (২৩), মো. করিম সিকদার (৪২), বেলাল হোসেন (৪০), জুয়েল (৩৮), আবুল কালাম (৪৭), হাফিজুর রহমান (২০), আরজু হোসেন (১৯), তৌহিদ ইসলাম (২০), ইব্রাহিম (২৫), ইছহাক (২৮), আইউব আলী (৫৫), তারিকুল হাওলাদার (২৮), মো. মামুন (২৬), সিহাব (২১), এনায়েত শেখ (৭০), আব্দুল কদ্দুছ (৫৪), নূর মোহাম্মদ (২৩), রাসেল (২১), নাসির হোসেন (২৮), বেল্লাল হাওলাদার (৫০) সহ আরও অনেকে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখনও হাসপাতালে ভর্তি হননি। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আহতদের মধ্যে গরুর লাথি, শিংয়ের গুঁতা এবং ধারালো অস্ত্রের আঘাত প্রাপ্তির মতো বিভিন্ন ধরনের আহতের ঘটনা ঘটেছে। তারা পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ, বংশাল, সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমণ্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দা।