বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › রাজনীতি › অনিয়মের সুনির্দিষ্ট ফাইল প্রকাশে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

অনিয়মের সুনির্দিষ্ট ফাইল প্রকাশে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

icon
দর্পণ টিভি লন্ডন
অনিয়মের সুনির্দিষ্ট ফাইল প্রকাশে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগের সুনির্দিষ্ট তথ্য প্রকাশে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন।

শনিবার ২৪ মে, রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রীর আনা অভিযোগের বিষয়ে স্পষ্টতা থাকা প্রয়োজন। তিনি দাবি করেন, কোন ফাইলে অনিয়ম হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করা উচিত। তার ভাষায়, জনগণের জানার অধিকার রয়েছে এবং অভিযোগ থাকলে সেটি খোলামেলাভাবে উপস্থাপন করা প্রয়োজন।

লাইভ বক্তব্যে তিনি আরও বলেন, সচিব বিদেশে অবস্থান করলে বা অন্য কোনো কারণে দায়িত্ব পালন করতে না পারলে প্রশাসনিক নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠ অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তিনি জানান, এমন সিদ্ধান্ত মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনের মাধ্যমেই কার্যকর হয় এবং এতে আইনের ব্যত্যয়ের প্রশ্ন ওঠে না।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি প্রকল্পের ফাইল সচিবের স্বাক্ষর ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, ওই ফাইলে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পৃক্ততা ছিল।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন প্রকল্পগুলোর কার্যক্রম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মীর শাহে আলম অভিযোগ করেন, টেন্ডার সম্পন্ন হওয়ার পরও কোনো কাজ না করেই বিপুল অর্থ উত্তোলন করা হয়েছে। তিনি বলেন, এসব অনিয়মের কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে আছে। দ্রুত সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

আরও খবর
এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে আপত্তি নেই, প্রকাশ্যে অস্ত্র বহনই প্রশ্নবিদ্ধ: জামায়াত আমির
ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে আপত্তি নেই, প্রকাশ্যে অস্ত্র বহনই প্রশ্নবিদ্ধ: জামায়াত আমির
আওয়ামী লীগ ভোট চুরি করেছে, বিএনপি নির্বাচনের ফল আত্মসাৎ করেছে, অভিযোগ হাসনাত আবদুল্লাহর
আওয়ামী লীগ ভোট চুরি করেছে, বিএনপি নির্বাচনের ফল আত্মসাৎ করেছে, অভিযোগ হাসনাত আবদুল্লাহর
সংসদের সংরক্ষিত শূন্য নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির প্রথম প্রহরেই ব্যাপক সাড়া
সংসদের সংরক্ষিত শূন্য নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির প্রথম প্রহরেই ব্যাপক সাড়া
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান