বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › জাতীয় › জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতি টগর ও বেলীর ঘরে জন্ম নিল চার শাবক

জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতি টগর ও বেলীর ঘরে জন্ম নিল চার শাবক

icon
দর্পণ টিভি লন্ডন
জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতি টগর ও বেলীর ঘরে জন্ম নিল চার শাবক

রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতি টগর ও বেলীর ঘরে চারটি শাবকের জন্ম হয়েছে। গত ৪ জানুয়ারি চিড়িয়াখানার সি–১১ নম্বর সেডে শাবকগুলোর জন্ম হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জন্ম নেওয়া চারটি শাবকই সুস্থ রয়েছে এবং বর্তমানে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, শাবকগুলোর বয়স এখনো কম হওয়ায় প্রাণিবিদ ও প্রাণী চিকিৎসকেরা দূর থেকে নিয়মিত তাদের অবস্থা পর্যবেক্ষণ করছেন। শাবকগুলোর চোখ এখনো পুরোপুরি খোলেনি, তবে তারা স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করছে। মা বাঘিনী বেলী সুস্থ রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে বাবা বাঘ টগরকে নিয়ম অনুযায়ী আলাদা রাখা হয়েছে।

নতুন চারটি শাবক যুক্ত হওয়ায় জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে মোট বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক বাঘ রয়েছে ১২টি, যার মধ্যে পুরুষ ও স্ত্রী বাঘের সংখ্যা সমান। কর্তৃপক্ষ জানিয়েছে, শাবকগুলোর লিঙ্গ ছয় মাস বয়স পূর্ণ হলে নির্ধারণ করা হবে এবং এরপর তাদের নাম দেওয়া হবে।

শাবক জন্মের পর থেকেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। মশা ও অন্যান্য পোকামাকড় থেকে সুরক্ষার জন্য ইলেকট্রিক জাল ব্যবহার করা হচ্ছে। শীতের প্রভাব কমাতে খাঁচার ভেতরে বৈদ্যুতিক হিটার বসানো হয়েছে এবং মেঝেতে খড় বিছানো হয়েছে। ভাইরাস ও জীবাণু সংক্রমণ প্রতিরোধে বিশেষ স্বাস্থ্যবিধিও অনুসরণ করা হচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বাঘ শাবকের জীবনের প্রথম আট মাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এই সময়ের মধ্যে তাদের দর্শনার্থীদের সামনে আনা হবে না। শাবকগুলোর জন্য নির্ধারিত এলাকা নো-ডিস্টার্ব জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ ও অতিরিক্ত আলো ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়েছে।

সিসিটিভি পর্যবেক্ষণে দেখা গেছে, শাবকগুলো মায়ের সঙ্গে স্বাভাবিক আচরণ করছে এবং ধীরে ধীরে তাদের ওজন ও শারীরিক গঠন বৃদ্ধি পাচ্ছে। গায়ের কমলা রঙ ও কালো ডোরা স্পষ্ট হতে শুরু করেছে।

চিড়িয়াখানার প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ মজিবুর রহমান জানান, পরিকল্পিত প্রজনন কর্মসূচির অংশ হিসেবে বাঘের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এর ফল হিসেবেই চারটি সুস্থ শাবকের জন্ম সম্ভব হয়েছে। তবে ধারণক্ষমতা বিবেচনায় প্রয়োজনে প্রজনন নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়।

চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে টগর ও বেলীর ঘরে মোট ১১টি শাবকের জন্ম হয়েছে। এর মধ্যে ২০২১ সালে দুটি, ২০২২ সালে তিনটি, ২০২৪ সালে দুটি এবং চলতি বছরে একসঙ্গে চারটি শাবকের জন্ম হলো।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, শাবকগুলোর বয়স অন্তত আট মাস পূর্ণ না হওয়া পর্যন্ত দর্শনার্থীদের সামনে আনা হবে না। এ সময়ের মধ্যে তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, স্বাভাবিক চলাফেরা শেখা এবং প্রয়োজনীয় টিকাদান সম্পন্ন করা হবে। সব প্রস্তুতি শেষে শাবকগুলোর নাম ঘোষণা করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

আরও খবর
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ