বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আইন আদালত › টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে স্কুলছাত্রী ও জেলে আহত, সড়ক অবরোধে উত্তেজনা

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে স্কুলছাত্রী ও জেলে আহত, সড়ক অবরোধে উত্তেজনা

icon
দর্পণ টিভি লন্ডন
টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে স্কুলছাত্রী ও জেলে আহত, সড়ক অবরোধে উত্তেজনা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মায়ানমার দিক থেকে ছোড়া গুলিতে এক কিশোরী স্কুলছাত্রী ও এক জেলে আহত হয়েছেন। রবিবার ১১ জানুয়ারি সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং এলাকার বাসিন্দারা সড়কে অবস্থান নিলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত দুই সংসদ সদস্য প্রার্থীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দুপুর দেড়টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিজিবি অভিযান চালিয়ে ৫০ জন চিহ্নিত রোহিঙ্গা ও আরও তিনজনসহ মোট ৫৩ জনকে আটক করে। সন্ধ্যায় আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার থেকে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল ও তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় মায়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। টানা গোলাগুলির কারণে নাফনদ তীরবর্তী এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় গৃহবন্দি অবস্থায় ছিলেন।

এই পরিস্থিতির মধ্যে শুক্রবার মায়ানমার দিক থেকে আসা গুলিতে আলমগীর নামের এক স্থানীয় জেলে আহত হন। রবিবার সকালে নতুন করে গোলাগুলির সময় আফনান নামের ১০ বছর বয়সী এক কিশোরী স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়। কিশোরী নিহত হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে ক্ষোভে এলাকাবাসী মহাসড়কে নেমে আসে।

বিক্ষোভকারীরা সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধ এবং শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে উত্তেজনার মধ্যে বিজিবির একটি গাড়িতে হামলার চেষ্টা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বলেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ সংঘাত বাংলাদেশের মানুষের নিরাপত্তা ঝুঁকিতে ফেললে তা গ্রহণযোগ্য নয়। তিনি জানান, নাফনদের কয়েকটি দ্বীপ বাংলাদেশের জলসীমার মধ্যে পড়লেও সেখানে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অবস্থান রয়েছে এবং এসব এলাকায় অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যা উত্তেজনা বাড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নাফনদের বাংলাদেশ অংশে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি গোলাগুলির ফলে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি ও এপিবিএন যৌথভাবে মাঠে কাজ শুরু করে। বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াত মনোনীত প্রার্থী মওলানা নূর আহমদ আনোয়ারী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের শান্ত করেন। তারা রোহিঙ্গা সংকটকে দীর্ঘমেয়াদি সমস্যা উল্লেখ করে রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিজিবির হেফাজত থেকে ৫২ জন রোহিঙ্গাকে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, গুলিবিদ্ধ কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং আহত জেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও খবর
ওসি ওমর ফারুককে ঘিরে বিতর্ক, আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে হোক সত্য উদ্ঘাটন
ওসি ওমর ফারুককে ঘিরে বিতর্ক, আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে হোক সত্য উদ্ঘাটন
জৈন্তাপুরে মাদক-চোরাচালান দমনে ওসির জিরো টলারেন্স: সুবিধা করতে না পেরে স্থানীয় দুষ্কৃতকারীদের অপপ্রচারে লিপ্ত হওয়ার অভিযোগ!
জৈন্তাপুরে মাদক-চোরাচালান দমনে ওসির জিরো টলারেন্স: সুবিধা করতে না পেরে স্থানীয় দুষ্কৃতকারীদের অপপ্রচারে লিপ্ত হওয়ার অভিযোগ!
ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন
ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন
সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ
সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ
সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১
গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১
কানাইঘাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কানাইঘাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
৮টি মা ছাগল উদ্ধার, থানা কম্পাউন্ডে দুই বাচ্চার জন্ম; মালিককে আইনি সহায়তায় ওসি রতন শেখ
৮টি মা ছাগল উদ্ধার, থানা কম্পাউন্ডে দুই বাচ্চার জন্ম; মালিককে আইনি সহায়তায় ওসি রতন শেখ