বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › আইন আদালত › দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি নয়, আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির কথা বলল হাইকোর্ট

দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি নয়, আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির কথা বলল হাইকোর্ট

icon
দর্পণ টিভি লন্ডন
দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি নয়, আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির কথা বলল হাইকোর্ট

মুসলিম পারিবারিক আইন সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন, মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়। আদালতের মতে, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আইন অনুযায়ী আরবিট্রেশন কাউন্সিলের ওপর ন্যস্ত।

সম্প্রতি দেওয়া ২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেন, মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন কোনো বিধান নেই, যেখানে দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর অনুমতি নেওয়াকে আবশ্যিক করা হয়েছে। বরং আইন অনুযায়ী, দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার ক্ষমতা আরবিট্রেশন কাউন্সিলের।

এতদিন সামাজিক ও প্রচলিত ধারণায় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে অবৈধ বা শাস্তিযোগ্য হিসেবে বিবেচিত হলেও আদালত বলেন, আইনগতভাবে বিষয়টি ভিন্নভাবে নির্ধারিত। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী, পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি গ্রহণের বিধান রয়েছে। সেই অনুমতি ছাড়া বিয়ে করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান আছে।

আদালত রায়ে আরও উল্লেখ করেন, দণ্ডবিধি ১৮৬০-এর ৪৯৪ ধারায় স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় পুনরায় বিয়ে করলে কঠোর শাস্তির বিধান থাকলেও, মুসলিম পারিবারিক আইন চালুর মাধ্যমে পুরুষের ক্ষেত্রে সে বিধান সংশোধিত হয়েছে এবং বিষয়টি বিশেষ আইনের আওতায় এসেছে।

তবে এই রায়ের বিরুদ্ধে রিটকারীরা আপিল করার ঘোষণা দিয়েছেন। তাদের মতে, এ সিদ্ধান্তের ফলে বহুবিবাহ সংক্রান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থা দুর্বল হতে পারে। তারা নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান অধিকার এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সমাজবিজ্ঞানী ও আইন বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বিষয়টি সামাজিকভাবে সংবেদনশীল হওয়ায় আর্থিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি প্রয়োজন। তাদের মতে, আপিল বিভাগে বিষয়টি গেলে আইনগত ব্যাখ্যা আরও স্পষ্ট হবে এবং ভবিষ্যৎ প্রয়োগে দিকনির্দেশনা পাওয়া যাবে।

আইন বিশেষজ্ঞদের ধারণা, আপিল বিভাগে এই মামলা গড়ালে মুসলিম পারিবারিক আইন ও বহুবিবাহ সংক্রান্ত বিধান নিয়ে নতুন করে জাতীয় পর্যায়ে আলোচনা তৈরি হতে পারে।

আরও খবর
ওসি ওমর ফারুককে ঘিরে বিতর্ক, আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে হোক সত্য উদ্ঘাটন
ওসি ওমর ফারুককে ঘিরে বিতর্ক, আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে হোক সত্য উদ্ঘাটন
জৈন্তাপুরে মাদক-চোরাচালান দমনে ওসির জিরো টলারেন্স: সুবিধা করতে না পেরে স্থানীয় দুষ্কৃতকারীদের অপপ্রচারে লিপ্ত হওয়ার অভিযোগ!
জৈন্তাপুরে মাদক-চোরাচালান দমনে ওসির জিরো টলারেন্স: সুবিধা করতে না পেরে স্থানীয় দুষ্কৃতকারীদের অপপ্রচারে লিপ্ত হওয়ার অভিযোগ!
ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন
ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন
সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ
সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ
সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১
গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১
কানাইঘাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কানাইঘাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
৮টি মা ছাগল উদ্ধার, থানা কম্পাউন্ডে দুই বাচ্চার জন্ম; মালিককে আইনি সহায়তায় ওসি রতন শেখ
৮টি মা ছাগল উদ্ধার, থানা কম্পাউন্ডে দুই বাচ্চার জন্ম; মালিককে আইনি সহায়তায় ওসি রতন শেখ