শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের শেষ চালানের ইউরেনিয়াম ★ টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★
হোম › সারাদেশ › কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি, বরখাস্ত ২ গেটম্যান

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি, বরখাস্ত ২ গেটম্যান

icon
দর্পণ টিভি লন্ডন
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি, বরখাস্ত ২ গেটম্যান

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

রোববার ২২ মার্চ সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক এ তথ্য জানান।

এর আগে শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসটি ট্রেনের ধাক্কায় প্রায় এক কিলোমিটার দূরে ছিটকে যায়।

দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, রেলগেটের দায়িত্বে থাকা সিগন্যাল ম্যানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে যথাযথ সিগন্যাল না থাকায় বাসটি লাইনে উঠে যায় এবং তখনই ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে এখন পর্যন্ত ১২ জনের মরদেহ আনা হয়েছে, যার মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত করা গেছে এবং বাকিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে গঠিত তদন্ত কমিটিগুলোকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভেদরগঞ্জের হোটেলকক্ষে শিক্ষকের মরদেহ, ফোনে ২০ হাজার টাকা দাবির অভিযোগ
ভেদরগঞ্জের হোটেলকক্ষে শিক্ষকের মরদেহ, ফোনে ২০ হাজার টাকা দাবির অভিযোগ
পুলিশে বড় নিয়োগের উদ্যোগ নিয়ে নতুন ২৪ হাজার পদ সৃষ্টির তোড়জোড়
পুলিশে বড় নিয়োগের উদ্যোগ নিয়ে নতুন ২৪ হাজার পদ সৃষ্টির তোড়জোড়
রাজশাহী থেকে কলকাতা ও চট্টগ্রামসহ তিন রুটে নামছে নতুন ট্রেন
রাজশাহী থেকে কলকাতা ও চট্টগ্রামসহ তিন রুটে নামছে নতুন ট্রেন
ইনানীর রিসোর্টে ভয়াবহ আগুনে প্রাণ গেল পর্যটক পরিবারের ছয়জনসহ দশজনের
ইনানীর রিসোর্টে ভয়াবহ আগুনে প্রাণ গেল পর্যটক পরিবারের ছয়জনসহ দশজনের
সৌদি আরবে দুই বাংলাদেশির সর্বোচ্চ সাজা একটি বড় শিক্ষা হিসেবে উল্লেখ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবে দুই বাংলাদেশির সর্বোচ্চ সাজা একটি বড় শিক্ষা হিসেবে উল্লেখ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রথম দিনেই সাজেক ভ্যালিতে উপচে পড়া পর্যটক
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রথম দিনেই সাজেক ভ্যালিতে উপচে পড়া পর্যটক
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ