বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › বিজ্ঞান ও প্রযুক্তি › আকাশে পুড়ছে হাজারো স্যাটেলাইট, বদলে যাচ্ছে রাতের আকাশের চিত্র

আকাশে পুড়ছে হাজারো স্যাটেলাইট, বদলে যাচ্ছে রাতের আকাশের চিত্র

icon
দর্পণ টিভি লন্ডন
আকাশে পুড়ছে হাজারো স্যাটেলাইট, বদলে যাচ্ছে রাতের আকাশের চিত্র

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্যাটেলাইট উৎক্ষেপণের সংখ্যা, আর সেই সঙ্গে বদলে যাচ্ছে পৃথিবীর রাতের আকাশের চেহারাও। প্রযুক্তিগত অগ্রগতির এই ধারায় প্রতিবছর হাজারো স্যাটেলাইট মহাকাশে পাঠানো হচ্ছে এবং আয়ু শেষ হলে সেগুলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। এতে আকাশে তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পৃথিবীর কক্ষপথে প্রায় ১৪ হাজার সক্রিয় স্যাটেলাইট রয়েছে। পাশাপাশি প্রায় ১২ লাখ ৩০ হাজার স্যাটেলাইট বিভিন্ন প্রকল্পের আওতায় ভবিষ্যতে উৎক্ষেপণের পরিকল্পনায় রয়েছে।

বিজ্ঞানীদের মতে, স্যাটেলাইটের এই দ্রুত বৃদ্ধি এমন একটি পরিস্থিতির জন্ম দিচ্ছে যেখানে আকাশকে অনেকেই রূপক অর্থে স্যাটেলাইটের চিতাভূমি বলে উল্লেখ করছেন। বিশেষ করে লো আর্থ অরবিট বা পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করা স্যাটেলাইটগুলোর আয়ুষ্কাল শেষ হলে সেগুলোকে পরিকল্পিতভাবে বায়ুমণ্ডলে ঢুকিয়ে ধ্বংস করা হয়।

বায়ুমণ্ডলে প্রবেশের সময় স্যাটেলাইটগুলো উচ্চ তাপমাত্রায় পুড়ে যায় এবং এ সময় অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন ধাতব উপাদান থেকে তৈরি অ্যালুমিনা কণা তৈরি হয়। গবেষকদের মতে, এসব কণা দীর্ঘ সময় বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে এবং এর ফলে ওজোন স্তরের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এতে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আরও বেশি মাত্রায় পৌঁছানোর ঝুঁকি তৈরি হতে পারে।

স্যাটেলাইটের সংখ্যা বাড়ার ফলে আরেকটি বড় উদ্বেগ হলো মহাকাশে আবর্জনার পরিমাণ বৃদ্ধি। এসব ধ্বংসাবশেষ বা স্পেস ডেব্রির কারণে কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোর মধ্যে সংঘর্ষের সম্ভাবনা বাড়ছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এ ধরনের সংঘর্ষ থেকে কেসলার সিনড্রোম নামে পরিচিত একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে একটি সংঘর্ষ থেকে ধারাবাহিকভাবে একের পর এক সংঘর্ষের চক্র শুরু হতে পারে।

এদিকে চলতি বছরের ৩০ জানুয়ারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক এক মিলিয়নের বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর অনুমতি চেয়ে আবেদন করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদি এত বিপুল সংখ্যক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হয়, তবে ভবিষ্যতে তাদের আয়ু শেষ হওয়ার পর বায়ুমণ্ডলে পুড়ে যাওয়ার প্রভাব কতটা হবে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশ প্রযুক্তির বিস্তার মানব সভ্যতার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে এই অগ্রগতিকে টেকসই ও নিরাপদ রাখতে হলে আন্তর্জাতিক পর্যায়ে কঠোর নীতি ও সমন্বিত নিয়মকানুন জরুরি হয়ে উঠেছে।

তাদের মতে, প্রযুক্তির এই দ্রুত অগ্রযাত্রার মধ্যেও পৃথিবী ও মহাকাশের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা মানবজাতির অন্যতম বড় দায়িত্ব। আকাশের সীমাহীন সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি সেই আকাশকে সুরক্ষিত রাখার সচেতন প্রচেষ্টাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ হতে পারে।