শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › জাতীয় › মানবাধিকার অধ্যাদেশ পরিবর্তন হলে ভুক্তভোগীদের সুরক্ষা দুর্বল হতে পারে

মানবাধিকার অধ্যাদেশ পরিবর্তন হলে ভুক্তভোগীদের সুরক্ষা দুর্বল হতে পারে

icon
দর্পণ টিভি লন্ডন
মানবাধিকার অধ্যাদেশ পরিবর্তন হলে ভুক্তভোগীদের সুরক্ষা দুর্বল হতে পারে

জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে ভুক্তভোগী ও তাদের স্বজনদের মতবিনিময় সভায় বক্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা মানবাধিকার সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো সংসদে আইনে রূপান্তরের সময় যদি পরিবর্তন করা হয় বা কমিশনের ক্ষমতা খর্ব করা হয়, তাহলে প্রতিষ্ঠানটি আবারও দুর্বল হয়ে পড়তে পারে।

বৃহস্পতিবার ৫ মার্চ রাজধানীতে কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মানবাধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা এসব মতামত তুলে ধরেন। সভায় নবনিযুক্ত চেয়ারপার্সন ও কমিশনারদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন তারা।

বক্তারা বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ এবং গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫ যথাযথভাবে সংসদে পাস করতে হবে। অন্যথায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের সুরক্ষা এবং প্রতিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

র‌্যাবের গুলিতে পা হারানো লিমন বলেন, নতুন অধ্যাদেশগুলোর মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন আগের তুলনায় শক্তিশালী হয়েছে। এতে ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার ক্ষেত্রে কমিশনকে আরও কার্যকর ভূমিকা পালনের সুযোগ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব অধ্যাদেশের ক্ষমতা অপরিবর্তিত রেখে আইন হিসেবে পাস করা হবে।

গুমের শিকার এক ব্যক্তির ছেলে জাহিদ বলেন, বর্তমান কমিশনারদের মানবাধিকার বিষয়ে অতীত কর্মকাণ্ড দেখে তাদের ওপর ভুক্তভোগীদের আস্থা তৈরি হয়েছে।

সভায় ভুক্তভোগীরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অতীতে আইনি কাঠামোর সীমাবদ্ধতা এবং কমিশনের কার্যকর ক্ষমতার অভাবে অনেক ক্ষেত্রে ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে পড়েছিল। ফলে ভবিষ্যতে কমিশন কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তারা।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে দৃঢ় অবস্থান নেবে। তিনি আশা প্রকাশ করেন, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো অক্ষুণ্ণ রেখে দ্রুত আইনে রূপান্তর করা হবে।

কমিশনার অধ্যাপক মো. শরীফুল ইসলাম বলেন, মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। কমিশনার মো. নূর খান বলেন, একজন ব্যক্তির মানবাধিকার লঙ্ঘিত হলে তার পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়। তাই কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার না করে ভুক্তভোগীদের পাশে থাকবে।

কমিশনার ইলিরা দেওয়ান বলেন, বর্তমান অধ্যাদেশ অনুযায়ী কমিশন তার আইনি ক্ষমতা সর্বোচ্চভাবে প্রয়োগ করবে এবং স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করবে। কমিশনার ড. নাবিলা ইদ্রিস জানান, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো সংসদে কীভাবে আইনে রূপ পাবে সে বিষয়ে কমিশন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট এর অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, অধিকার সংগঠনের সাজ্জাদ হোসেনসহ আইন ও সালিশ কেন্দ্র, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, ব্লাস্ট ও অধিকারসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়া বিভিন্ন ঘটনার ভুক্তভোগী ও তাদের স্বজনরাও সভায় অংশ নেন। তাদের মধ্যে ছিলেন র‌্যাবের গুলিতে আহত লিমন, পুলিশি হেফাজতে মৃত্যুর শিকার ফারুকের স্ত্রী, গণপিটুনিতে নিহত দিপু দাসের পরিবার, গুম হওয়া ব্যক্তিদের স্বজন এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা।

সভা শেষে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগীদের অভিযোগ ও সুপারিশগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে তাদের মতামত নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

আরও খবর
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ