শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › জাতীয় › শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৮০ দিনে বাস্তবায়নযোগ্য ২২ দফা কর্মসূচি গ্রহণ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৮০ দিনে বাস্তবায়নযোগ্য ২২ দফা কর্মসূচি গ্রহণ

icon
দর্পণ টিভি লন্ডন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৮০ দিনে বাস্তবায়নযোগ্য ২২ দফা কর্মসূচি গ্রহণ

সুয়েব রানা: হরিপুর 

নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১৮০ দিনের মধ্যে সম্পন্নযোগ্য ২২ দফা কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় এ কর্মপন্থা চূড়ান্ত করা হয়।

শ্রম ও কর্মসংস্থান সচিব ড. মো. সানোয়ার জাহান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্টদের সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে হবে এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।

কর্মশালায় জানানো হয়, শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণের অংশ হিসেবে বাংলাদেশ শ্রম অধ্যাদেশ ২০২৫-কে আইনে রূপান্তরের সময়সীমা ৩১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শ্রম বিধিমালা প্রণয়ন এবং শিশুশ্রম ও জবরদস্তিমূলক শ্রম বন্ধে পৃথক আইন প্রণয়নের কাজ আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ত্রিপক্ষীয় পরামর্শ কাঠামোর আওতায় জাতীয় সামাজিক সংলাপ ফোরামের কার্যক্রম ৩০ জুন ২০২৬-এর মধ্যে চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সময়ের মধ্যে জাতীয় কর্মসংস্থান কৌশলপত্র প্রণয়ন ও সংশ্লিষ্ট কমিটি গঠন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর জন্য কর্মসংস্থান অধিদপ্তর গঠনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ আগস্ট ২০২৬।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় হালনাগাদ কর্মসংস্থান জরিপ ৩০ জুলাই ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১২২ জনের নিয়োগ ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে শেষ করার কথা জানানো হয়। এছাড়া মন্ত্রণালয়ের ১৩ থেকে ২০ গ্রেডের ২৭ জন কর্মচারীর নিয়োগ ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে সম্পন্ন করা হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের বিভিন্ন শূন্যপদ পূরণ, নিম্নতম মজুরি বোর্ডে পদ পূরণ এবং অপ্রাতিষ্ঠানিক খাতের উপযুক্ত প্রতিষ্ঠান নির্ধারণসহ একাধিক পদক্ষেপের সময়সীমা মে ও জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছে। হোটেল, ট্যানারি ও আয়রন ফাউন্ড্রি খাতে ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়নের বিষয়টিও জুনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল ব্যবস্থায় সহজীকরণ ১৫ জুলাই ২০২৬-এর মধ্যে সম্পন্ন করা হবে। পুরোনো শ্রম মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা চালুর লক্ষ্য ধরা হয়েছে ৩০ জুন ২০২৬। একই সময়ের মধ্যে কালুরঘাট ও নারায়ণগঞ্জে কর্মজীবী নারীদের জন্য হোস্টেল চালুর পরিকল্পনাও রয়েছে।

আরএমজি খাতের শতভাগ কারখানায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন, অন্তত ৩০০টি কোম্পানিকে শ্রমিক কল্যাণ তহবিলের আওতায় আনা এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষা জোরদারের উদ্যোগও কর্মসূচির অন্তর্ভুক্ত। মাতৃত্বকালীন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে চার মাস ছুটির পর অতিরিক্ত দুই মাস ভাতার ব্যবস্থার বিষয়টিও জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রায় রাখা হয়েছে।

কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শ্রম খাতে সুশাসন, কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আরও খবর
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ