পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন।
সকাল ৯টায় কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দাপ্তরিক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নতুন পদে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন।