সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস কার্যক্রম পরিচালনা করেছেন।
সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে উপস্থিত হন তিনি।
সকাল ৯টায় কার্যালয়ে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দিবসের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
সংশ্লিষ্টরা জানান, সশস্ত্র বাহিনী বিভাগের কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া এবং সমন্বয় জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর এ উপস্থিতি গুরুত্বপূর্ণ।
রাষ্ট্র পরিচালনায় বেসামরিক প্রশাসন ও সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত যোগাযোগ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার ভিত্তি। দায়িত্বশীল নেতৃত্বের ধারাবাহিকতায় এমন আনুষ্ঠানিক কার্যক্রম রাষ্ট্রীয় কাঠামোকে আরও সুসংহত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।