প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারে সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।
রোববার ২২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব প্রেষণ ১ মোহাম্মদ নূর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পদে থেকে তিনি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা তদারকি এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাপনার সমন্বয় করবেন।
ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় যুক্ত। অর্থোপেডিক বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতার কারণে চিকিৎসক মহলে তিনি পরিচিত।
সংশ্লিষ্টরা আশা করছেন, তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সহায়ক হবে। দায়িত্ব পালনে আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।