শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★
হোম › রাজনীতি › মুজিববাদের শিকড় উপড়ে ফেলা হবে: জেআরজেএ

মুজিববাদের শিকড় উপড়ে ফেলা হবে: জেআরজেএ

icon
দর্পণ টিভি লন্ডন
মুজিববাদের শিকড় উপড়ে ফেলা হবে: জেআরজেএ

জাতীয় প্রেসক্লাব থেকে মুজিববাদের শিকড় উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছে জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস’ অ্যালায়েন্স (জেআরজেএ)।

শনিবার সংগঠনটির দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ছয়জন সাংবাদিকসহ দেড় হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেটিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। মহান শহিদ দিবসে জাতীয় প্রেসক্লাব ও শহীদ মিনারে মুজিববাদী স্লোগান দিয়ে পরিবেশ নষ্টের অভিযোগও তোলা হয়।

জেআরজেএর সাধারণ সম্পাদক ইসরাফিল ফরাজী অভিযোগ করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রেসক্লাব দখলের অপচেষ্টা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক গণআন্দোলনের মাধ্যমে দেশে একটি নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। এই প্রক্রিয়াকে দুর্বলতা ভেবে বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে।

যারা ২১ ফেব্রুয়ারির দিনে জাতীয় প্রেসক্লাবের ভেতরে ও শহীদ মিনারে মুজিববাদী স্লোগান দিয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সংশ্লিষ্টদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং সদস্যপদ বাতিলের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির ঐক্য বজায় রেখে স্বৈরাচার ও খুনিদের প্রতিহত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী যে কোনো কর্মকাণ্ডে জেআরজেএ জাতীয় প্রেসক্লাবের সঙ্গে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও খবর
এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে আপত্তি নেই, প্রকাশ্যে অস্ত্র বহনই প্রশ্নবিদ্ধ: জামায়াত আমির
ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে আপত্তি নেই, প্রকাশ্যে অস্ত্র বহনই প্রশ্নবিদ্ধ: জামায়াত আমির
আওয়ামী লীগ ভোট চুরি করেছে, বিএনপি নির্বাচনের ফল আত্মসাৎ করেছে, অভিযোগ হাসনাত আবদুল্লাহর
আওয়ামী লীগ ভোট চুরি করেছে, বিএনপি নির্বাচনের ফল আত্মসাৎ করেছে, অভিযোগ হাসনাত আবদুল্লাহর
সংসদের সংরক্ষিত শূন্য নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির প্রথম প্রহরেই ব্যাপক সাড়া
সংসদের সংরক্ষিত শূন্য নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির প্রথম প্রহরেই ব্যাপক সাড়া
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান