বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক
টিসিবিতে ১০ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন ★ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের ★ দুর্যোগের আগাম সতর্কবার্তা জানতে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করুন ★ ৫০০ ডলার ভেবে লটারির টিকিট স্ক্যান, ৬৮ বছর বয়সী ব্যক্তির পুরস্কার ৫ লাখ ডলার ★ ২০২৭ সালের হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ★ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ৯২ ডলার ৯৮ সেন্ট ★ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন, সিলেটসহ বিভিন্ন জেলায় উন্নয়ন ★ দেশের ৪৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ★ এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ হাইকোর্টের ★ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর ★ তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, প্রতিবাদ জানাল টোকিও ★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ★ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ★ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতনে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা বরাদ্দ চেয়েছে অধিদপ্তর ★ পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ, ইসলামিক ফাউন্ডেশনের কাঠামো হস্তান্তর ★ মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে এনআইডি ও সিম যাচাই জোরদার করছে সরকার ★ এনআইডি সংশোধনের নামে প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টাকা না দেওয়ার আহ্বান ইসির ★ জৈন্তাপুরসহ নতুন ২ পৌরসভা ও ২ থানা গঠনের অনুমোদন ★ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানাল ইসি ★ প্রথমবার লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক্সের স্টারশিপ ★ বাংলাদেশের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ★ রোনালদোর স্মৃতি ধরে রাখতে পর্তুগালের ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন ★ স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ঢাকাগামী আন্তনগর ট্রেন ★ চার মাসে রেমিট্যান্স ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব ★ সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি ব্যাংকের এফডিআর, কোথায় মিলছে বেশি মুনাফা ★

দর্পণ বুক ক্লাব লন্ডন: প্রবাসে বাংলা ভাষার এক নীরব প্রহরী

23 Nov, 2025 · ফটো স্টোরি · Gallery
দর্পণ বুক ক্লাব লন্ডন: প্রবাসে বাংলা ভাষার এক নীরব প্রহরী
ক্যাপশন

দর্পণ বুক ক্লাব লন্ডন: প্রবাসে বাংলা ভাষার এক নীরব প্রহরী

প্রবাসে বসবাস মানে শুধু ভৌগোলিক দূরত্ব নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভাষা, সংস্কৃতি ও শিকড়ের দূরত্বও। বিশেষ করে বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্য এই দূরত্ব অনেক সময় গভীর হয়ে ওঠে। ইন্টারনেট ও প্রযুক্তির এই যুগে যখন মানুষ বই পড়ার অভ্যাস থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তখন প্রবাসে একটি বাংলা বইকেন্দ্রিক উদ্যোগ টিকিয়ে রাখা নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়েই যাত্রা শুরু দর্পণ বুক ক্লাব লন্ডনের। বিদেশের মাটিতে বাংলা বইয়ের পাঠকসংখ্যা সীমিত। নতুন প্রজন্মের অনেকেই বাংলা পড়তে পারে না বা আগ্রহ হারিয়ে ফেলছে। এমন বাস্তবতায় একটি বুক ক্লাব পরিচালনা করা নিছক সাংগঠনিক কাজ নয়; এটি একটি সাংস্কৃতিক দায়বদ্ধতা। অনেক সময় আর্থিক লাভের কোনো সম্ভাবনা থাকে না, বরং নিজস্ব অর্থ ব্যয় করে, সময় ও শ্রম দিয়ে এগিয়ে নিতে হয় এই প্রয়াস। তবুও আমি বিশ্বাস করি একটি বই মানে একটি আলোর প্রদীপ। একটি পাঠচক্র মানে চিন্তার আদান প্রদান। একটি আলোচনা মানে নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত করার একটি সুযোগ। দর্পণ বুক ক্লাব লন্ডন কেবল বই পড়ার একটি প্ল্যাটফর্ম নয়; এটি প্রবাসে বাংলা ভাষার চর্চা, সাহিত্যচিন্তা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার একটি ছোট কিন্তু আন্তরিক প্রয়াস। এখানে আমরা বই পড়ি, আলোচনা করি, লেখককে স্মরণ করি, নতুন লেখককে উৎসাহ দিই। আমরা চাই প্রবাসে জন্ম নেওয়া শিশুটিও যেন জানে, তার একটি ভাষা আছে, একটি সাহিত্য আছে, একটি ইতিহাস আছে। আমি সাংবাদিক রহমত আলী। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস চেয়ারম্যান এবং দর্পণ টিভির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছি। গণমাধ্যমে কাজ করতে গিয়ে আমি বুঝেছি একটি জাতির শক্তি শুধু তার অর্থনীতিতে নয়, তার ভাষা ও সংস্কৃতিতে। তাই দর্পণ বুক ক্লাব লন্ডন আমার কাছে কেবল একটি প্রতিষ্ঠান নয়; এটি আমার বিশ্বাস, দায়িত্ব এবং ভালোবাসার প্রতিফলন। চ্যালেঞ্জ আছে পাঠকের সংকট, সময়ের অভাব, অর্থনৈতিক চাপ। কিন্তু প্রত্যেকটি চ্যালেঞ্জের মাঝেও আছে আশার আলো। যখন দেখি কেউ একটি বাংলা বই হাতে নেয়, আলোচনা করে, নতুন বইয়ের খোঁজ করে তখন মনে হয় আমাদের এই প্রয়াস বৃথা নয়। প্রবাসে বাংলা বইয়ের আলো নিভে যেতে দেওয়া যাবে না। যতদিন সম্ভব, যতটুকু সামর্থ্য আছে, ততদিন এই আলো জ্বালিয়ে রাখার চেষ্টা থাকবে। দর্পণ বুক ক্লাব লন্ডন সেই আলোরই একটি ছোট প্রদীপ। মোঃ রহমত আলী সাংবাদিক সাবেক ভাইস চেয়ারম্যান, লন্ডন বাংলা প্রেস ক্লাব চেয়ারম্যান, দর্পণ টিভি